সিরিজ জিততে বাংলাদেশের চাই ১৪৯ রান

২২ জানুয়ারি ২০২১, ০২:৩২ PM

© সংগৃহীত

দ্বিতীয় ম্যাচে ১৪৮ রানে অলআউট হয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল। তাতে বাংলাদেশের লক্ষ্যটা দাঁড়াল ১৪৯ রানের। মাত্র ৮৮ রানে ৮ উইকেট হারিয়ে বসেছিল উইন্ডিজ। সেখান থেকে দলকে তিন অঙ্কের ঘরে পৌঁছে দেন দুই লোয়ার অর্ডার ব্যাটসম্যান রভমেন পাওয়েল (৪১) ও আলঝেরি জোসেফের (১৭) দলীয় সর্বোচ্চ ৩২ রানের জুটি।

তবে শেষ পর্যন্ত উইন্ডিজ থামে ৪৩.৪ ওভারে ১৪৮ রানে। এ নিয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে টানা দুই ম্যাচে প্রতিপক্ষকে দেড়শর নিচে অলআউট করল টাইগাররা।  

শুক্রবার (২২ জানুয়ারি) মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে উইন্ডিজ। ওপেনার সুনীল আমব্রিসকে (৬) দিয়ে শুরুটা করেন মোস্তাফিজুর রহমান। এরপর জোড়া আঘাত হানেন মিরাজ। ওয়ানডেতে অভিষেক হওয়া ওপেনার কিয়র্ন ওটলেকে (২৪) তামিম ইকবালের হাতে ক্যাচ বানানোর পর জশুয়া ডি সিলভাকে (৫) বোল্ড করেন তিনি।

এরপর নিজের প্রথম ওভার করতে এসেই আন্দ্রে ম্যাকার্টিকে (৩) বোল্ড করেন সাকিব আল হাসান। আগের ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। সাকিব নিজের দ্বিতীয় শিকার বানান অধিনায়ক জেসন মোহাম্মদকে (১১) এলবিডব্লিউর ফাঁদে ফেলে।  

এর আগে বিপর্যয়ে পড়া উইন্ডিজকে আরও বিপদের মুখে ঠেলে রানের খাতা খোলার আগে রান আউট হয়ে সাজঘরে ফেরেন আগের ম্যাচে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক কাইল মায়ার্স। তবে চাপের মুখে পাল্টা আক্রমণ চালানোর চেষ্টা করেন এনক্রুমাহ বোনার (২০)। অবশ্য তাকে বোল্ড করে বেশি সুযোগ করতে দেননি হাসান মাহমুদ। 

দেশে প্রথম প্রশাসনিক উচ্চ পদে কোনো মসজিদের ইমাম
  • ২৩ মে ২০২৬
এবার দানবাক্স নিয়ে আলোচনায় ‘ভাইরাল সিদ্দিক’
  • ২৩ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক থেকে পদত্যাগ করছেন তু…
  • ২৩ মে ২০২৬
নাসীরুদ্দীনসহ নেতাকর্মীদের থানায় অবরুদ্ধ করে বিএনপির বিক্ষো…
  • ২২ মে ২০২৬
নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৮ নেতার নামে মামলা
  • ২২ মে ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এমবিএ প্রোগ্রাম: দক্ষতা, দৃষ্টিভ…
  • ২২ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081