বেরসিক বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

২০ জানুয়ারি ২০২১, ১২:০৮ PM
বৃষ্টির কারণে বন্ধ রয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

বৃষ্টির কারণে বন্ধ রয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

শীতকালের বেরসিক বৃষ্টিতে বন্ধ হয়ে গেল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে ম্যাচ। ম্যাচের বয়স যখন ৩.৩ ওভার, তখনই বৃষ্টি নামে। দ্রুত মাঠকর্মীরা দৌড়ে এসে ত্রিপল দিয়ে ঢেকে দেন উইকেট।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বুধবার শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আঘাত এনেছেন মোস্তাফিজুর রহমান। ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে সুনীল অ্যামব্রিসকে এলবিডব্লিয়ের ফাঁদে ফেলেন এ বাঁহাতি পেসার। কিন্তু এর কিছুক্ষণ পরই বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের লড়াই থামিয়ে দিয়েছে বেরসিক বৃষ্টি।

বৃষ্টির আসার সময় ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ১ উইকেট হারিয়ে ১৫। ৪ রান নিয়ে আন্দ্রে ম্যাকার্থি এবং ৪ রান নিয়ে ব্যাট করছেন জশুয়া ডা সিলভা। বাংলাদেশের হয়ে বোলিং করতে এসেই নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলে উইকেট নেন মোস্তাফিজুর রহমান। আউট হয়েছেন সুনিল অ্যামব্রিস।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), সুনীল অ্যামব্রিস, জেসন মোহাম্মদ (অধিনায়ক), আন্দ্রে ম্যাকার্থি, রেমন রেইফার, রোভম্যান পাওয়েল, কাইল মেয়ার্স, এনক্রুমাহ বনার, চেমার হোল্ডার, আকিল হোসেন এবং আলজারি জোসেফ।

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ট্রাক -সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নেবে ব্যাংক এশিয়া
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোনের দাম নামছে ২ হাজার টাকায়, দেশেই হবে উৎপাদন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9