তামিমের জন্য স্পেশাল ভালোবাসা মাশরাফির

১৯ জানুয়ারি ২০২১, ০৫:৪০ PM
তামিম ইকবাল (বাঁয়ে) ও মাশরাফি বিন মোর্ত্তজা

তামিম ইকবাল (বাঁয়ে) ও মাশরাফি বিন মোর্ত্তজা © সংগৃহীত

১০ মাসের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকার পর কাল বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে ক্রিকেটে ফিরছে লাল-সবুজের দল। এজন্য ভক্তকূল, দলের সদস্য ও নিজের উত্তরসূরী নতুন অধিনায়ক তামিম ইকবালের প্রতি শুভকামনা জানিয়েছেন সদ্য সাবেক দলনেতা মাশরাফি বিন মোর্ত্তজা।

আজ বুধবার বিকেলে ফেসবুক স্ট্যাটাসে বিজয়ের জন্য দোয়া করে শুভকামনা জানান তিনি। ফেসবুকে স্ট্যাটাসে মাশরাফি লেখেন-

"বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটে প্রিয় ক্রিকেট দল কাল মাঠে নামছে।পুরো দলের প্রতি রইলো শুভকামনা।

তামিম ইকবাল খানের জন্য রইলো স্পেশাল ভালোবাসা এবং দোয়া।

সকল চাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সবসময়ের মতো বিজয়ী হয়ে আসবে এই দোয়াই করছি।

নতুন শুরুর জন্য শুভকামনা।

আওয়াজ একটাই -(বাংলাদেশ)"

উল্লেখ্য, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে জায়গা পাবে স্বাগতিক দেশ ভারতসহ আইসিসির র‍্যাঙ্কিংয়ের শীর্ষ সাত দল। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের জায়গা করে নিতে হবে আগের সিরিজগুলো দিয়েই। তাই দুই দলেরই বিশ্বকাপে জায়গা করে নেওয়ার মিশনের শুরু এই সিরিজটি।

ট্যাগ: মাশরাফি
এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকল…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেয়ার করল হোয়াইট হা…
  • ০৮ এপ্রিল ২০২৬
close