সাকিব তিন নম্বরে ব্যাট করবে না : ডোমিঙ্গো

১৮ জানুয়ারি ২০২১, ০৮:২০ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

তিন নম্বরে আর ব্যাট করতে পারছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে জায়গা করে দিতেই পছন্দের তিন নম্বর পজিশন হারাচ্ছেন সাকিব। যে পজিশনে ব্যাটিং করে সবশেষ ইংল্যান্ড বিশ্বকাপে সাফল্য পেয়েছিলেন সাকিব, দীর্ঘদিন ধরে খেলা সেই পজিশন ছাড়তে হচ্ছে তাকেঁ। ২০১৯ সালের বিশ্বকাপে ৮ ইনিংসে ৬০৬ রান করেছিলেন সাকিব।

আগামী ২০২৩ সালের বিশ্বকাপকে সামনে রেখে সাকিবকে চার অথবা পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামানোর চিন্তাভাবনা করা হচ্ছে।

এ ব্যাপারে সোমবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো বলেছেন, 'সাকিব দলে ফিরেছে এটা খুশির খবর। গত বিশ্বকাপে সে তিন নম্বরে দারুণ খেলেছে। এ মুহূর্তে আমি অভিজ্ঞ সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহদের চার, পাঁচ ও ছয়ে খেলানোর চিন্তাভাবনা করছি। আমি এরই মধ্যে খেলোয়াড়দের সাথে কথা বলেছি।'

তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে খেলানো প্রসঙ্গে কোচ বলেছেন, 'শান্ত এখন ভালো ছন্দে আছে। শেষ সিরিজে সে তিনে খেলেছে। আমাদের কিছু তরুণ ব্যাটসম্যানকে গড়তে হবে। উপমহাদেশে তরুণ কাউকে গড়ার সুযোগ দিতে হলে সেটা সেরা তিনেই দেওয়া দরকার।'

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ট্রাক -সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নেবে ব্যাংক এশিয়া
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোনের দাম নামছে ২ হাজার টাকায়, দেশেই হবে উৎপাদন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9