বর্ণবৈষম্যের শিকার ভারতীয় ক্রিকেটার সিরাজ, দর্শকদেরকে বের দিল কর্তৃপক্ষ

১০ জানুয়ারি ২০২১, ১২:৩২ PM
ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সিরাজ

ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সিরাজ © আনন্দবাজার

অস্ট্রেলিয়ার সিডনিতে টেস্টের চতুর্থ দিনেও উঠল বর্ণবৈষম্যের অভিযোগ। দর্শকদের মধ্যে থেকে ভারতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ সিরাজের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়েছে। বিষয়টি আম্পায়ারদের জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। অভিযুক্ত দর্শকদেরকে বের করে দেওয়া হয়েছে মাঠ থেকে।

চা বিরতিতে যাওয়ার কিছু আগে সিরাজের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করলে অধিনায়ক আজিঙ্কা রাহানেকে জানান তিনি। এরপরই আম্পায়ারদের সঙ্গে কথা বলেন ভারত অধিনায়ক। আনন্দবাজার জানিয়েছে, অভিযোগের পর মাঠের আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় ম্যাচ রেফারিদের।

এরপর রাহানে, সিরাজদের কাছে জানতে চাওয়া হয় কোন জায়গা থেকে এ ধরনের মন্তব্য করা হচ্ছে। তখন সেদিকের দর্শকদের দেখিয়ে দিলে পুলিশের সাহায্যে মাঠ থেকে বার করে দেওয়া হয় তাদেরকে।

এর আগে তৃতীয় দিনেও একই ধরনের অভিযোগ উঠেছিল। সিরাজ ও যশপ্রীত বুমরার বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয় বলে লিখিতভাবে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডকে জানায় ভারতীয় বোর্ড। চতুর্থ দিন ফের একই ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন আম্পায়াররা।

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ট্রাক -সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নেবে ব্যাংক এশিয়া
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোনের দাম নামছে ২ হাজার টাকায়, দেশেই হবে উৎপাদন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9