দেশে ফিরলেন সাকিব, যোগ দিচ্ছেন অনুশীলনে

০৩ জানুয়ারি ২০২১, ১১:৪২ AM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ইন্টারনেট

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন বিশ্বসেরা বাংলাদেশি ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে দেশে ফিরলেন তিনি। আজ রোববার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের খেলা চলাকালে শ্বশুর গুরুতর অসুস্থ হয়ে পড়েছে বলে খবর পান সাকিব। তাকে দেখতে কাপের ফাইনালসহ দুটি ম্যাচ না খেলেই চলে যান যুক্তরাষ্ট্রে। তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রে গেলেও সাকিব তার শ্বশুরের দেখা পাননি। তার আগেই তিনি বিদায় নেন পৃথিবী থেকে।

বিমানে থাকাকালীন শ্বশুরের মৃত্যুর খবর পান তিনি। এরপর যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে প্রায় তিন সপ্তাহ কাটিয়ে ঢাকায় ফিরলেন সাকিব আল হাসান। দুই টেস্ট ও তিন ওয়ানডে ম্যাচ সিরিজ খেলতে ক্যারিবীয়রা আগামী ১০ জানুয়ারি ঢাকায় আসবে। বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনও শুরু হবে সেদিন থেকেই।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬