ওয়ানডেতে আইসিসির সেরা পাঁচে বাংলাদেশের দুই ব্যাটসম্যান

০২ জানুয়ারি ২০২১, ০১:০৭ PM
তামিমি ইকবাল ও লিটন দাস

তামিমি ইকবাল ও লিটন দাস © ফাইল ফটো

চলমান করোনা মহামারিতে ২০২০ সালের মার্চের পর আর মাঠে গড়ায়নি বাংলাদেশের খেলা। অথচ এই দলটিরই দুজন ব্যাটসম্যান আছেন আইসিসির সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরিয়ানের তালিকায়!

শুক্রবার(১ জানুয়ারি) ওয়ানডেতে ২০২০ সালের শীর্ষ পাঁচ সেঞ্চুরিয়ানের নাম প্রকাশ করেছে ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এতে নাম রয়েছে ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসের।

গেল বছর বাংলাদেশের এই দুই ব্যাটসম্যানের দুটি করে সেঞ্চুরি করেছেন। তারা দুজনই ওপেনার আর দুজনই এই জোড়া সেঞ্চুরি করেছেন মাত্র একটি সিরিজেই। মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। ওই সিরিজে অনেক রেকর্ডই নতুন করে লেখা হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। দুর্দান্ত ব্যাটিং করেন তামিম আর লিটন।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তামিম ১৩৬ বলে করেন ১৫৮ রান। যেটি ছিল ওয়ানডেতে বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। যদিও সেই রেকর্ডটি টিকেছিল মাত্র এক ম্যাচই।

সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১৪৩ বলে ১৭৬ রানের ইনিংস খেলে বসেন লিটন দাস। যেটি এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। একই ম্যাচে ১০৯ বলে ১২৮ রান করেন তামিমও।

দেশের হয়ে সেরা ইনিংস খেলা সিরিজে লিটন প্রথম ওয়ানডেতেও সেঞ্চুরি করেছিলেন। প্রথম ম্যাচে ১০৫ বলে ১২৬ রানের আরেকটি চোখ ধাঁধানো ইনিংস বেরিয়ে এসেছিল এই তরুণের উইলো থেকে।

শুক্রবার ওয়ানডেতে ২০২০ সালের শীর্ষ পাঁচ সেঞ্চুরিয়ানের নাম প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তিনটি সেঞ্চুরি করে এই তালিকায় এক নম্বরে আছেন স্টিভ স্মিথ। তালিকার দ্বিতীয় আর তৃতীয় অবস্থান দুটিই বাংলাদেশের। তামিম দ্বিতীয় এবং লিটন তৃতীয় স্থানে।

তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে থাকা ব্যাটসম্যানরাও দু’টি করে সেঞ্চুরি পেয়েছেন গেল বছর। তারা হলেন- ওমানের আকিব ইলিয়াস এবং অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ।

এবার নেতৃত্ব দেবে পবিপ্রবি ও নোবিপ্রবি, ২০ বিশ্ববিদ্যালয়ের …
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সর্বাধুনিক আল্ট্রাসনোগ্রাফি সেবা নিশ্চিতে প্রশিক্ষণ ও একাডে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পর…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় উদ্ভাবনী মেলায় প্রদর্শিত হবে বাকৃবির ৩৬ উদ্ভাবনী গবেষ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ট্রাক -সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9