টেস্টে সাউদির মাইলফলক

৩০ ডিসেম্বর ২০২০, ১০:২০ AM
টিম সাউদি

টিম সাউদি © সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে হারিস সোহেলকে আউট করে নতুন মাইলফলকে পা দিলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। তৃতীয় কিউই বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের ক্লাবে ঢুকলেন তিনি।

টেস্ট ক্রিকেটে ৩০০ নিতে সাউদির লেগেছে ৭৬ টেস্ট। কিউই বোলারদের মধ্যে তার সামনে কেবল রিচার্ড হেডলি আর ড্যানিয়েল ভেট্টোরি। হেডলি ৮৬ টেস্টে ৪৩১ আর ভেট্টোরি ১১২ টেস্টে ৩৬১ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন।

সবমিলিয়ে সাউদি টেস্ট ইতিহাসের ৩৪তম বোলার হিসেবে নাম লিখিয়েছেন ৩০০ উইকেটের ক্লাবে। ২০০৮ সালে টেস্টে অভিষেক হয়েছিল তার। বর্তমান সময়ের পেসারদের মধ্যে উইকেটে তালিকায় তিন নম্বরে আছেন তিনি। তার উপরে আছেন কেবল জেমস অ্যান্ডারসন (৬০০) ও স্ট্রয়ার্ট ব্রড (৫১৪)।

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ট্রাক -সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নেবে ব্যাংক এশিয়া
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোনের দাম নামছে ২ হাজার টাকায়, দেশেই হবে উৎপাদন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9