স্কুল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাগেরহাট বহুমুখী কলিজিয়েট

২৬ ডিসেম্বর ২০২০, ০৮:০২ PM

© সংগৃহীত

জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাগেরহাট বহুমুখী কলিজিয়েট স্কুল। আজ শনিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর পল্টনের আউটার স্টেডিয়ামে ফাইনালে ছাগলনাইয়া পাইলট হাই স্কুল ফেনীকে ৪-০ গোলে হারিয়ে এ গৌরব অর্জন করে বাগেরহাট বহুমুখী কলিজিয়েট স্কুল।

চ্যাম্পিয়ন দলের চার গোলদাতা হাসান হাওলাদার, রমজান শেখ, তামিম হোসেন ও মিরাজুল ইসলাম।

ট্রফিসহ চ্যাম্পিয়ন দল এক লাখ টাকা এবং রানার্সআপরা ৫০ হাজার টাকা পুরস্কার পেয়েছে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় হয়েছেন ছাগলনাইয়া পাইলট হাই স্কুলের মুনতাদির ফুয়াদ ইবনে নূর।

অনূর্ধ্ব-১৬ বছর বয়সীদের এই প্রতিযোগিতার ফাইনালের ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন বাগেরহাট বহুমুখী কলিজিয়েট স্কুলের হাসান হাওলাদার। চ্যাম্পিয়ন দলের হাবিবুর রহমান হয়েছেন প্রতিযোগিতার সেরা গোলরক্ষক।

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ট্রাক -সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নেবে ব্যাংক এশিয়া
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোনের দাম নামছে ২ হাজার টাকায়, দেশেই হবে উৎপাদন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9