করোনার কারণে ২০২১ সালের বিশ্বকাপ বাতিল

২৬ ডিসেম্বর ২০২০, ০১:০২ PM

© ফাইল ছবি

চলমান করোনা পরিস্থিতির কারণে আগেভাগেই ২০২১ সালের দুটি বিশ্বকাপ বাতিল করার ঘোষণা দিয়েছে ফিফা। ইন্দোনেশিয়ায় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং পেরুতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ টুর্নামেন্ট দুটি ২০২৩ সালের আগে আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, কোভিড-১৯ মহামারির কারণে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা এখনও চলছে। বিশ্ব পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার আগে এমন বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করা যাচ্ছে না। যে কারণে ২০২১ সালে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ দুটি বাতিল করা হলো।

বাতিল করা হলেও ২০২৩ সালে এই দুটি টুর্নামেন্ট নির্ধারিত ভেন্যুতেই সফলভাবে আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করেছে ফিফা।

করোনার কারণে ২০২০ সালের ইউরো কাপ ও কোপা আমেরিকা স্থগিত হয়েছে। আগামী বছরের জুনের আগে মাঠে গড়াচ্ছে না টুর্নামেন্টটি। এছাড়া আফ্রিকান ন্যাশনস কাপ ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত স্থগিত হয়েছে।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬