বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে চ্যাম্পিয়ন জেমকন খুলনা

১৮ ডিসেম্বর ২০২০, ০৮:১৮ PM

© সংগৃহীত

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে চ্যাম্পিয়ন হয়েছে জেমকন খুলনা। এ টুর্নামেন্টের শিরোপা জয়ে ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর বল হাতে নৈপূন্য দেখিয়েছেন শহিদুল ইসলাম ও হাসান মাহমুদ।

শুক্রবার ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ফলে প্রথমে ব্যাট হাতে মাঠে নামে জেমকন খুলনা।

ব্যাট করে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের লড়াকু ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৫ রান করে জেমকন খুলনা। পাঁচ নম্বরে ব্যাট হাতে নেমে ৪৮ বলে অপরাজিত ৭০ রান করেন মাহমুদউল্লাহ। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫০ রানে থেমে যায় চট্টগ্রামের ইনিংস। ফলে ৫ রানে জয় তুলে নেয় খুলনা।

খুলনার বিপক্ষে ১৫৬ রানের টার্গেট তাড়া করতে নেমে তীরি গিয়ে তরী ডুবে চট্টগ্রামের। ৩.৩ ওভারে দলীয় ২৬ রানে ফেরেন ওপেনার সৌম্য সরকার। ইমরুল কায়েসের হাতে ক্যাচ ‍দিয়ে নতুন জীবন পেয়েও এক বলের ব্যবধানে শুভাগত হোমের বলে এলবিডব্লিউ হন চট্টগ্রামের এই তারকা ওপেনার।

ওয়ান ডাউনে খেলতে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক মোহাম্মদ মিঠুন। আগের দুই ম্যাচে ৫৩ ও ৩৪ রান করা এ উইকেটকিপার ব্যাটসম্যান এদিন ফেরেন মাত্র ৭ রানে। টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৯৩ রান করা ওপেনার লিটন এদিন ফেরেন ২৩ বলে ২৩ রান করে।

৫১ রানে সৌম্য, মিঠুন ও লিটনের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরাতে চেষ্টা করে যান সৈকত আলী ও শামসুর রহমান শুভ। এই জুটিতে ৪৫ রান করে আউট হন শামসুর রহমান। সাজঘরে ফেরার আগে ২১ বলে ২৩ রান করে জাতীয় দলে অনিয়মিত হয়ে যাওয়া এই তারকা ক্রিকেটার। 

স্কোর

জেমকন খুলনা : ২০ ওভারে ১৫৫/৭ (জাকির ২৫, জহুরুল ০, ইমরুল ৮, আরিফুল ২১, মাহমদউল্লাহ ৭০, শুভাগত ১৫, শামীম ০, মাশরাফী ৫, শহীদুল ১; রাকিবুল ৪-০-১৯-০, শরিফুল ৪-০-৩৩-২, নাহিদুল ৩-০-১৯-২, মুস্তাফিজ ৪-০-২৪-১, সৌম্য ৩-০-৩৯-০, সৈকত ২-০-২০-১)।

গাজী গ্রুপ চট্টগ্রাম : ২০ ওভারে ১৫০/৬ ( লিটন ২৩, সৌম্য ১২, মিঠুন ৭, সৈকত আলী ৫৩, শামছুর ২৩, সৈকত ১৯, নাহিদুল ৬; মাশরাফী ৪-০-৪০-০, শুভাগত ২-০-৮-১, আল আমিন ৪-০-১৯-১, শহীদুল ৪-০-৩৩-২, আরিফুল ২-০-১৮-০, হাসান ৪-০-৩০-১)।

ফল : পাঁচ রানে জয়ী খুলনা।

দেশে প্রথম প্রশাসনিক উচ্চ পদে কোনো মসজিদের ইমাম
  • ২৩ মে ২০২৬
এবার দানবাক্স নিয়ে আলোচনায় ‘ভাইরাল সিদ্দিক’
  • ২৩ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক থেকে পদত্যাগ করছেন তু…
  • ২৩ মে ২০২৬
নাসীরুদ্দীনসহ নেতাকর্মীদের থানায় অবরুদ্ধ করে বিএনপির বিক্ষো…
  • ২২ মে ২০২৬
নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৮ নেতার নামে মামলা
  • ২২ মে ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এমবিএ প্রোগ্রাম: দক্ষতা, দৃষ্টিভ…
  • ২২ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081