হঠাৎ করেই তামিমের শরীর ভালো নেই, ম্যাচে ফেরা নিয়ে শঙ্কা

১৩ ডিসেম্বর ২০২০, ১০:২১ AM
তামিম ইকবাল

তামিম ইকবাল © ফাইল ফটো

হঠাৎ করেই শারীরিক অসুস্থতা বোধ করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। গতকালকের ম্যাচের মধ্যেই বুঝতে পারলেন শরীরটা আর ভালো নেই তার। আজ রবিবার পরীক্ষা করানো হবে তাকে।

এদিকে শারীরিক অসুস্থতার কারণে সামনের ম্যাচ খেলা নিয়েও শঙ্কা রয়েছে তামিমের। তবে ফিট থাকলে আবার ব্যাট হাতে মাঠে ফিরবেন ‘টাইগার কাপ্তান’।

শনিবার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নিজের শরীরিক অবস্থার কথা জানিয়েছেন তামিম ইকবাল নিজেই।

সেখানে তিনি লেখেন, গতকাল থেকেই আমার শরীর একটু খারাপ ছিল। আজকে ব্যাটিং করে ড্রেসিং রুমে ফেরার পর শরীর আরও বেশি খারাপ করে। প্রচণ্ড দুর্বল অনুভব করছিলাম। বিসিবির মেডিকেল টিম পরীক্ষা করে আমাকে দ্রুত হোটেলে ফিরে যাওয়ার পরামর্শ দেয়। আউট হয়ে ফেরার কয়েক ওভার পরই আমি হোটেলে ফিরে আসি।

শরীর চেকআপ করানোর বিষয় জানিয়ে তিনি আরো বলেন, কালকে আমার সবধরনের পরীক্ষা করা হবে। সবার দোয়া কামনা করছি। সুস্থ থাকলে এলিমিনেটর ম্যাচ খেলব বলে আশা করছি।

এবার নেতৃত্ব দেবে পবিপ্রবি ও নোবিপ্রবি, ২০ বিশ্ববিদ্যালয়ের …
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সর্বাধুনিক আল্ট্রাসনোগ্রাফি সেবা নিশ্চিতে প্রশিক্ষণ ও একাডে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পর…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় উদ্ভাবনী মেলায় প্রদর্শিত হবে বাকৃবির ৩৬ উদ্ভাবনী গবেষ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ট্রাক -সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9