‘বাবা তোমার দরবারে...’ গাইছেন মাশরাফি, নাচছেন সাকিব-তামিমরা

১২ ডিসেম্বর ২০২০, ১২:২৪ PM
মাশরাফির গানের তালে নাচছেন সাকিবরা

মাশরাফির গানের তালে নাচছেন সাকিবরা © সংগৃহীত

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ক্রিকেটার ও কোচিং স্টাফরা রয়েছেন হোটেল সোনারগাঁওয়ে। সেখানে শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে পাঁচ দলের ক্রিকেটাররা মিলে হোটেলের সুইমিং পুলের পাশে একত্রিত হয়ে একঘেয়েমি দূর করেছেন। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদসহ বাকিরাও যোগ দেন এতে।

সেখানে গান গাইলেন ক্রিকেটের পঞ্চপাণ্ডব। আর নাচের তালে তালে তাদের গানের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। শুরুতেই নগর বাউল জেমসের ‘বাবা কতদিন...’ গানটি গাইতে শুরু করেন মাশরাফি। সঙ্গে সুর মেলান মাহমুদুল্লাহ, সাকিব, মুশফিকরা। এরপর মাশরাফি গান ‘বাবা তোমার দরবারে সব পাগলের খেলা’।

এই গানের সঙ্গে নাচতে শুরু করেন সাকিব আল হাসানসহ অন্যরাও। সঙ্গে তাল মেলাতে দেখা যায় মাশরাফিকেও। তাদের এই নাচ-গানের ভিডিও করেছেন বাকিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দিয়েছেন রুবেল হোসেন। রুবেল ক্যাপশনে লিখেছেন, ‘বারবিকিউ পার্টি ও গানের রাত’। পরে ওই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে।

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
close