মাহমুদউল্লাহ-সাকিবের দলে মাশরাফি

০৬ ডিসেম্বর ২০২০, ০৭:২১ PM
মাশরাফি, মাহমুদউল্লাহ ও সাকিব

মাশরাফি, মাহমুদউল্লাহ ও সাকিব © টিডিসি ফটো

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তারকাবহুল দলের খ্যাতি পেয়েছে জেমকন খুলনা। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েসদের মতো তারকা রয়েছে এই দলে। এবার আরও এক মহাতারকা যোগ হলেন এই দলে। তিনি মাশরাফি বিন মুর্তজা। আজ রবিবার লটারিতে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে পেয়েছে জেমকন খুলনা।

মাশরাফিকে পাওয়ার লড়াইয়ে খুলনার সঙ্গে ছিল ফরচুন বরিশাল, মিনিস্টার গ্রুপ রাজশাহী ও বেক্সিমকো ঢাকা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এদিন লটারিতে বিসিবি পরিচালক ও টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির সদস্য জালাল ইউনুসের তোলা টোকেনে ছিল খুলনার নাম।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টিকে সামনে রেখে তিনি দুই মাস আগেই মাঠে ফিরেছিলেন। কিন্তু ফিটনেসের কাজ করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান। এরপর নিজ পুত্র ও কন্যার করোনাভাইরাস ধরা পড়ায় তাকেও গৃহবন্দী থাকতে হয়। গত কয়েকদিন আগে তাকে আবারও অনুশীলনে দেখা যায়।

এই টুর্নামেন্টের জন্য জৈব-সুরক্ষা বলয়ে ঢোকার আগে অবশ্য কোভিড পরীক্ষায় নেগেটিভ হতে হবে মাশরাফিকে। রোববার সকালেই তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তিন সপ্তাহের বেশি করোনাভাইরাসে ভুগে জুলাইয়ের মাঝামাঝি সেরে ওঠেন বাংলাদেশর সফলতম ওয়ানডে অধিনায়ক।

এবার নেতৃত্ব দেবে পবিপ্রবি ও নোবিপ্রবি, ২০ বিশ্ববিদ্যালয়ের …
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সর্বাধুনিক আল্ট্রাসনোগ্রাফি সেবা নিশ্চিতে প্রশিক্ষণ ও একাডে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পর…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় উদ্ভাবনী মেলায় প্রদর্শিত হবে বাকৃবির ৩৬ উদ্ভাবনী গবেষ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ট্রাক -সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9