হোয়াটমোরের সেরা টেস্ট একাদশে সাকিব, নেই ভারতের কেউ

৩০ নভেম্বর ২০২০, ১২:৩৭ PM
ডেভ হোয়াটমোর এবং সাকিব আল হাসান

ডেভ হোয়াটমোর এবং সাকিব আল হাসান © ফাইল ফটো

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ ডেভ হোয়াটমোরের বাছাইকৃত সেরা টেস্ট একাদশে জায়গা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যেসব দলের হয়ে খেলেছেন বা কোচিং করিয়েছেন, সেই দলগুলো থেকে নিজের সেরা একাদশ বাছাই করেছেন হোয়াটমোর।

অস্ট্রেলিয়ার সাবেক এ ক্রিকেটার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন শ্রীলঙ্কা,পাকিস্তান, বাংলাদেশ ও জিম্বাবুয়ের দলের। তার কোচিংয়ে ১৯৯৬ সালে শ্রীলঙ্কা বিশ্বকাপ জিতেছে। বাংলাদেশের উত্থানে বড় অবদান তার।

দ্য ক্রিকেট মান্থলি ম্যাগাজিনে প্রকাশিত এক আর্টিকেলে হোয়াটমোর নিজের একাদশ প্রকাশ করেন। একাদশের অধিনায়ক করা হয়েছে অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডারকে।

২০০৩ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশকে কোচিং করিয়েছেন হোয়াটমোর। তার সময়কালেই অভিষেক হয় সাকিবের। সাকিবের প্রসঙ্গে হোয়াটমোর বলেন, ‘সে (সাকিব) যেভাবে শুরু করেছিল, আমি জানতাম দীর্ঘ সময় বাংলাদেশের ক্রিকেটকে প্রতিনিধিত্ব করবে সে। সময়ের সাথে সাথে সে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে এবং বিশ্বের সেরা অলরাউন্ডারে পরিণত হয়েছে।’

হোয়াটমোরের একাদশে স্থান পাওয়াদের মধ্যে উপমহাদেশের ক্রিকেট খেলুড়ে দেশের মধ্যে বাংলাদেশের সাকিব আল হাসান ছাড়াও অস্ট্রেলিয়া, পাকিস্তান, ও শ্রীলঙ্কার একাধিক খেলোয়ারের নাম থাকলেও নেই ভারতীয় কোনো ক্রিকেটারের নাম।

হোয়াটমোরের সেরা টেস্ট একাদশ
সনাথ জয়াসুরিয়া, আজহার আলী, কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), অরবিন্দ ডি সিলভা, মাহেলা জয়াবর্ধনে, অ্যালান বর্ডার (অধিনায়ক), সাকিব আল হাসান, চামিন্দা ভাস, রডনি হগ, মুত্তিয়া মুরালিধরন ও উমর গুল।

এবার নেতৃত্ব দেবে পবিপ্রবি ও নোবিপ্রবি, ২০ বিশ্ববিদ্যালয়ের …
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সর্বাধুনিক আল্ট্রাসনোগ্রাফি সেবা নিশ্চিতে প্রশিক্ষণ ও একাডে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পর…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় উদ্ভাবনী মেলায় প্রদর্শিত হবে বাকৃবির ৩৬ উদ্ভাবনী গবেষ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ট্রাক -সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9