প্রতিদিন ১৪শ সুবিধাবঞ্চিত শিশুদের খাবার দিচ্ছেন ওজিল

২৭ অক্টোবর ২০২০, ১০:২৫ PM
মেসুত ওজিল

মেসুত ওজিল © ফাইল ফটো

জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। আর্সেনালের স্কোয়াডে জায়গা হারিয়েছেন অনেক আগেই। তবে দলের বাইরে থাকলেও দাতব্য কাজ ঠিকই চালিয়ে যাচ্ছেন তিনি। সর্বশেষ উত্তর লন্ডনের ১১টি স্কুলে প্রতিদিন ১৪শ সুবিধাবঞ্চিত শিশুর জন্য একবেলার খাবার ব্যবস্থা করেছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য সান' এমনটাই জানিয়েছে।

দ্য সান বলছে, করোনাভাইরাস মহামারি শুরুর পর গত মার্চে লকডাউন করা হয় ইংল্যান্ডে। ওই সময় থেকেই স্থানীয়দের খাদ্য সহায়তায় এগিয়ে আসেন ওজিল। এরপর করোনার ধাক্কা কিছুটা কমলেও সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। এই কঠিন সময়েও সাহায্যের হাত গুটিয়ে রাখেননি ৩২ বছর বয়সী মিডিফিল্ডার। ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য সান' এমনটাই জানিয়েছে।

ইংল্যান্ডের স্কুলগুলোতে প্রতিদিন একবেলা করে ফ্রি খাবার সরবরাহ করা হয়। কিন্তু ছুটির এই সময়টায় এই সুবিধা বন্ধ রাখা হয়েছে। এই কঠিন সময়ে ওই একবেলার খাবারের ওপর নির্ভরশীল সুবিধাবঞ্চিত শিশুদের অবস্থা বেশ সঙ্গিন হয়ে পড়েছে। এমতাবস্থায় ওজিলের এই সহায়তা অনেক বড় অবদান বলেই বর্ণনা করেছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো।

এই আগে ১ লাখ গৃহহীন মানুষদের খাদ্য সহায়তা দিয়েছিলেন ওজিল। এছাড়া ১ হাজার শিশুর অস্ত্রোপাচারের খরচও বহন করেছিলেন তিনি। এছাড়া গত রমজানে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার হাজারো মানুষদের মাঝে ইফতার বিলি করেছিলেন তিনি।

অনার্স ১ম বর্ষের আইসিটি ব্যবহারিক পরীক্ষা নিয়ে যে নির্দেশনা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি শিক্ষার্থীদের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের মত বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চীনে আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করলেন এনএসইউ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ইবি ছাত্রশিবিরের বিক্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে ভবিষ্যৎ কর্মজীবন প্রস্তুতির জন্য ‘মিট অ্যান্ড কোয়ে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9