টাইগারদের শ্রীলংকা সফর স্থগিত

২৫ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৮ PM
টাইগারদের শ্রীলংকা সফর স্থগিত

টাইগারদের শ্রীলংকা সফর স্থগিত © সংগৃহীত

অবশেষে বৃথা গেল সব প্রস্তুতি। স্থগিত হয়ে গেল বাংলাদেশের শ্রীলংকা সফর। লংকান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা।

এর কারণ হিসেবে পেপার ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, শ্রীলংকা সফরের শুরুতে কোয়ারেন্টিন শর্ত শিথিলে বিসিবির প্রস্তাবনা বিবেচনা করেনি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কোডিভ-১৯ ট্যাস্কফোর্সের বিধি বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলংকা সফরে ভঙ্গ করা যাবে না বলে শ্রীলংকা ক্রিকেটকে স্পষ্ঠভাষায় জানিয়ে দিয়েছে।

সফর নিয়ে গত কয়েক দিন বেশ চিন্তিত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলংকা থেকে আসা একটি ইমেইলের অপেক্ষায় ছিল তারা। আর সেই অপেক্ষা শেষ পর্যন্ত স্থগিতেই গিয়ে ঠেকল।

করোনাকালে এ সিরিজ খেলতে বিসিবি চেয়েছিল শ্রীলংকা সফরকালে ক্রিকেট দলের অনুশীলনে সহযোগিতা করার জন্য জাতীয় দলের সঙ্গে হাইপারফরম্যান্স স্কোয়াডের সফর।

বিসিবির এ প্রস্তাব শুরুতেই প্রত্যাখ্যান করে শ্রীলংকা ক্রিকেট বোর্ড জানায়, বাংলাদেশ ক্রিকেট দলের বহর কোনোভাবেই ৩০ জনের বেশি হতে পারবে না এবং বাংলাদেশ দলকে শ্রীলংকা পা রেখে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। আর কোয়ারেন্টিন মেয়াদকালে ক্রিকেট দলের কেউ টিম হোটেলের বাইরে বের হতে পারবে না।

এমন সব কঠোর শর্ত মেনে নিতে চায়নি বিসিবি। কোয়ারেন্টিনের মেয়াদ শিথিল না করলে এবং কোয়ারেন্টিনকালে অনুশীলনের সুযোগ না দিলে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলংকা সফর করবে না বলে গত ১৪ সেপ্টেম্বর জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবির এ অবস্থান জেনে কোভিড-১৯ ট্যাস্কফোর্সের সঙ্গে আলোচনায় বসে শর্ত শিথিলের অনুরোধ করে শ্রীলংকার ক্রীড়ামন্ত্রী। তবে কোভিড-১৯ ট্যাস্কফোর্স তাদের অবস্থান থেকে একচুলও নড়েনি।

সাংবাদিক হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল, ছাত্র আন্দোলন ও বৈছ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে বিএনসিসি প্লাটুনের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেকৃবিতে উৎসাহ-উদ্দীপনায় ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সাবেক কর্মস্থল থেকে পত্রিকার ‘চাকরিচ্যুত’ ব্যুরো চিফের ঝুলন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ফেসবুকে মন্তব্যের জেরে’ বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে পেটাল ছা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9