ভারতের সঙ্গে ক্রিকেট খেলবে না পাকিস্তান

১৪ সেপ্টেম্বর ২০২০, ০৩:২৫ PM

© সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান এহসান মানি বলেছেন, ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ মাঠে গড়ানো তো বহুদূর, সহসা আলোচনা শুরুরই কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, রাজনৈতিক সম্পর্কের উন্নতি না হলে ক্রিকেটের সম্পর্কও আর জোড়া লাগবে না।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে এহসান মানি জানান, ভারতীয় বোর্ড বিসিসিআইয়ের সঙ্গে অনেক আলোচনা করেও কাজ না হওয়ায় এখন তারা আশা ছেড়ে দিয়েছেন। বছরের পর বছর ধরে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে আমাদের অনেক কথা হয়েছে। এখন তাদের সঙ্গে আমি আর কোনো কথা বলছি না। কিছু বলার থাকলে তাদেরই বলতে হবে।

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ আয়োজন ভারতে ওপর নির্ভর করছে জানিয়ে তিনি বলেন, টি-টোয়েন্টি ক্রিকেট হোক বা দ্বিপাক্ষিক সিরিজ, সব এখন ভারতের ওপরই নির্ভর করছে। এই মুহূর্তে ভারতের সঙ্গে কোনো টি-টোয়েন্টি লিগ খেলার ইচ্ছে আমাদের নেই। প্রথমে আমাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক (রাজনৈতিক) ঠিকঠাক করতে হবে, তার পর আমরা কথা বলব।

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ হয়েছে ২০১৩ সালে। সেবার স্রেফ ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ভারতে গিয়েছিল পাকিস্তান। দুই দেশের সবশেষ টেস্ট সিরিজ হয়েছে ২০০৭ সালে, সেবারও ভারতে গিয়েছিল পাকিস্তান। ভারত সবশেষ পাকিস্তান সফর করেছে ২০০৮ এশিয়া কাপে। পাকিস্তানে তারা সবশেষ টেস্ট খেলেছে ২০০৬ সালে।

আইসিরি সাবেক এই সভাপতি ভারত-পাকিস্তান ম্যাচ না হওয়ায় কিছুটা দোষ দিলেন আইসিসিকে তিনি বলেন, আইসিসির গঠনতন্ত্রে আছে যে, সরকারের কোনো হস্তক্ষেপ চলবে না। আইসিসির তো উচিত ভারতীয় বোর্ডের সঙ্গে এটি নিয়ে কথা বলা।

সাংবাদিক হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল, ছাত্র আন্দোলন ও বৈছ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে বিএনসিসি প্লাটুনের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেকৃবিতে উৎসাহ-উদ্দীপনায় ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সাবেক কর্মস্থল থেকে পত্রিকার ‘চাকরিচ্যুত’ ব্যুরো চিফের ঝুলন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ফেসবুকে মন্তব্যের জেরে’ বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে পেটাল ছা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9