মেসিকে যে ক্লাবে যেতে বললেন আর্জেন্টাইন রাষ্ট্রপতি

৩০ আগস্ট ২০২০, ০৫:৪১ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © ফাইল ফটো

লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার খবরে পুরো বিশ্ব এখন টালমাটাল। বার্সা ছেড়ে মেসি কোথায় যোগ দেবেন তা নিয়ে বিস্তর হিসেব-নিকেশ চলছে। এ অবস্থায় অনেকেই অনেক ধরণের অনুরোধ করছেন। বিশেষ করে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর কর্মকর্তারা তো দুই হাত বাড়িয়ে অপেক্ষা করছেন তার জন্য। অপেক্ষমানদের তালিকায় যোগ দিলেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজও।

নিজ দেশের সেরা ফুটবলারের খেলা গ্যালারিতে বসে দেখতে চান তিনি। তার অনুরোধ, মেসি যেন ফিরে যান নিজ দেশে, যোগ দেন তার শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজে। এ নিয়ে একটি আবেগি অনুরোধ জানিয়েছেন আর্জেন্টাইন রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ।

আলবার্তো ফার্নান্দেজ বলেন, ‘তুমি আমাদের সবার হৃদয়ে আছো। কিন্তু আমরা কখনো আমাদের দেশের মাটিতে তোমার খেলা দেখিনি (ক্লাবের হয়ে)। আমাদেরকে এই সুযোগটা দাও। তুমি ফিরে এসো নিওয়েলসে, যেটা তোমারই ক্লাব। আমাদেরকে তোমার ক্যারিয়ারের বাকি ম্যাচগুলো গ্যালারিতে বসে দেখতে দাও।’

এর আগে গত মঙ্গলবার ব্যুরোফ্যাক্সের মাধ্যমে বার্সেলোনাকে ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা জানান লিওনেল মেসি। তার এমন ঘোষণার পর স্বাভাবিকভাবেই বড়সড় ধাক্কা খেয়েছে পুরো ফুটবল দুনিয়া।

মেসির বার্সা ছাড়ার ঘোষণায় ক্লাবের সামনেও বিক্ষোভ করছেন সমর্থকরা। মেসির বার্সা ছাড়ার ঘোষণা দেয়ার পরদিনই আর্জেন্টিনার রোজারিওতে তার বাড়ির সামনেও একটি মিছিল হয়। তাদের এই দাবির সঙ্গে এবার একাত্মতা ঘোষণা করলেন দেশটির রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ।

সাংবাদিক হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল, ছাত্র আন্দোলন ও বৈছ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে বিএনসিসি প্লাটুনের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেকৃবিতে উৎসাহ-উদ্দীপনায় ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সাবেক কর্মস্থল থেকে পত্রিকার ‘চাকরিচ্যুত’ ব্যুরো চিফের ঝুলন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ফেসবুকে মন্তব্যের জেরে’ বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে পেটাল ছা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9