মানুষ ভালো দিনের কথা ভুলে যায়

২১ জুন ২০১৯, ১০:১১ PM
রশীদ খান

রশীদ খান © ফাইল ফটো

এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচে লজ্জার রেকর্ড গড়েছেন আফগানিস্তানের আলোচিত লেগ স্পিনার রশিদ খান। ম্যাচের সবচেয়ে খরুচে বোলার ছিলেন তিনিই। শুধু তাইই নয়, ওয়ানডেতে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রান খরচের রেকর্ড গড়েন তিনি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমেগুলোতে ব্যাপকভাবে ট্রল হন রশিদ। এসবের জবাবে রশীদ খান বলেছেন, মানুষ ভালো দিনের কথা সহজে ভুলে যায়।

ভারতীয় গণমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইণ্ডিয়া (পিটিআই) কে দেয়া এক সাক্ষাৎকারে রশিদ জানিয়েছেন, আমি ম্যাচটি নিয়ে অত বেশি ভাবছি না। মানুষ ভালো ১০ দিনের কথা ভুলে যায়, একটি খারাপ দিনের কথা বেশি মনে রাখে। তারা মনে রাখতে চায় না, আগের ১০ দিনে রশিদ কী করেছে।

তিনি বলেন, ইংল্যান্ড ম্যাচে যে ভুলগুলো করেছি সেগুলো শুধরে সামনের ম্যাচের কথা ভাবছি। সমালোচকদের নিয়ে কথা বলার কোনো মানে হয় না। আমি এটি সাধারণভাবেই রাখতে চাই।

এছাড়া টি-টোয়েন্টিতে তিনি অনবদ্য। ওয়ানডেতেও যে তার বল খুব সাবলীলভাবে খেলা যায় তাও না। কিন্তু খারাপ সময় তো সবারই আসতে পারে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেই বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে খরুচে বোলার হিসেবে নাম লিখিয়েছেন এ আফগান তারকা। আর তাই শুধু সমালোচনাই না সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির খোরাক হয়ে উঠেন তিনি।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close