টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২০ জুন ২০১৯, ০৩:০৫ PM

© সংগৃহীত

টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। নটিংহ্যামের ট্রেন্টব্রিজে বিকাল ৩.৩০ টায় শুরু হবে ম্যাচটি।

এর আগে বিশ্বকাপে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ২ বার মুখোমুখি হয়েছে। ১৯৯৯ ও ২০০৭ সালে। দুইবারই জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। ২০১৫ সালের বিশ্বকাপে দুইদলের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ইনজুরির কারনে সাইফুদ্দিন এর জায়গায় দলে ঢুকেছেন পেসার রুবেল হোসেন আর মোসাদ্দেক এর পরিবর্তে দলে যায়গা হয়েছে হার্ড হিটার সাব্বির রহমানের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসনে।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কোস স্টইনিস, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), নাথান কুল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: ইতিহাসের পাতায় মেক্সিকোর কিনিয়ো…
  • ১২ জুন ২০২৬
প্রস্তাবিত বাজেট উৎপাদন-বিনিয়োগ ও ব্যবসাবান্ধব: মির্জা ফখরুল
  • ১২ জুন ২০২৬
সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে যে ১৯ জেলায়
  • ১২ জুন ২০২৬
ফিফা থেকে বড় সুসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১২ জুন ২০২৬
শাকিরার গানে পর্দা উঠল ২০২৬ বিশ্বকাপের
  • ১২ জুন ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ,…
  • ১২ জুন ২০২৬
×