বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ: আবহাওয়ার পূর্বাভাস কী?

১৯ জুন ২০১৯, ০৭:১৫ PM

টাইগাররা উইন্ডিজকে হারিয়ে উষ্ণ মেজাজে রয়েছে। তবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে নিয়ে দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করলেও আবহাওয়া বৈরী থাকার আশঙ্কা রয়েছে। বৃষ্টির কারণে ম্যাচটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস নিয়ে ক্রিক ট্রাকার বলছে, ইনিংসের জন্য এটা খুব ভালো একটা খবর বয়ে আনবে না। সকাল ১১ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এতে বলা হয়েছে, পুরো আকাশ মেঘে ঢাকা থাকতে পারে। এর মধ্যে খুব ভালো ভাগ্য হলে সূর্যের দেখা মিলতে পারে। আবহাওয়া থাকবে ঠাণ্ডা। তাপমাত্রা ১৫-১৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আদ্রতা খুব ভালো হওয়ার সম্ভাবনা নেই।

বাংলাদেশ ক্রিকেট দল তাদের পরবর্তী ম্যাচ খেলতে মঙ্গলবার নটিংহ্যামে পৌঁছেছে। স্থানীয় সময় বিকাল ৫টায় জাতীয় দলের বহর নটিংহ্যামে পৌঁছায়। নটিংহ্যামে অস্ট্রেলিয়ার ম্যাচকে সামনে রেখে অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল। এখানেই বৃহস্পতিবার টুর্নামেন্টের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এদিকে বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিতে ফুরফুরে মেজাজে থাকলেও আবহাওয়ার ওপরে ভাগ্য নির্ভর করবে টাইগারদের।

এমন ম্যাচকে ঘিরে আবহাওয়ার পূর্বাভাস বলছে ভিন্ন কথা। মঙ্গলবার নটিংহ্যামে পৌঁছেই বাংলাদেশ দল পায় বৃষ্টির দেখা। সেই চিরাচরিত আকাশ মেঘে ঢাকা আর ঝিরঝিরে বৃষ্টি।

এবার পদত্যাগ করলেন রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক
  • ১২ জুন ২০২৬
এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড
  • ১১ জুন ২০২৬
খুলনা সিটি মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
  • ১১ জুন ২০২৬
আদ-দ্বীন মেডিকেল কলেজের ৪০০-৫০০ শিক্ষার্থী কোথায় যাবে?
  • ১১ জুন ২০২৬
অনলাইনে এসএসসি পড়ুয়া ছাত্রীর সঙ্গে পরিচয়, বিয়ে করতে এসে বয়স…
  • ১১ জুন ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
  • ১১ জুন ২০২৬
×