বিশ্বকাপে দশ বোলারে বাংলাদেশের দুই, নেই ভারতের কেউ

১৮ জুন ২০১৯, ০৫:৫৯ PM

© সংগৃহীত

বিশ্বকাপের এ মাঝপথে এসে ব্যাটিংয়ে বাংলাদেশের পতাকা সবার ওপরে তুলে ধরেছেন সাকিব আল হাসান। বোলিংয়েও সেরা দশে আছেন বাংলাদেশের আরো দুই পেসার। কাল তিন উইকেট নিয়ে এই বিশ্বকাপে সেরা ৫ বোলারের তালিকায় উঠে এসেছেন সাইফউদ্দিন। কালকের ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে শেষের ঝড় তুলতে না দেওয়া মোস্তাফিজও ৩ উইকেট নিয়ে চলে এসেছেন সেরা দশে। তবে এ তালিকায় পাশের প্রতিদ্বন্দ্বী ভারতের কোন স্থান নেই।

এছাড়া এখন পর্যন্ত বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দুজন করে বোলার আছেন সেরা দশে। বাকি চারজন ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও পাকিস্তানের। অবশ্য সেরা দশে থাকা নিউজিল্যান্ডের দুই বোলারও ৩ ম্যাচ করে খেলেছেন। আবার এঁদের চেয়ে মাত্র এক ম্যাচ বেশি খেললেও ১৩ উইকেট পাকিস্তানের মোহাম্মদ আমিরের।

ভারত তার বোলারদের কাছ থেকে এখনো সেরাটা পায়নি এটা সত্যি। বিশ্বকাপের আগে যদিও অনেকেই বলেছেন, ব্যাটিং নয়; এবার ভারতকে বিশ্বকাপ জেতাবে তাদের বোলিং। সময় এখনো পড়েই রইল। সামনের দিনগুলোতে এই তালিকায় অনেক অদল-বদল আসবে নিশ্চয়ই। তবে একটা বিষয় এখনই পরিষ্কার, এই বিশ্বকাপে রাজত্ব করবেন পেসাররাই। এখন পর্যন্ত সেরা দশের ৯ জনই পেসার, একমাত্র স্পিনার ইমরান তাহির।

বিশ্বকাপে সেরা ১০ বোলার:

তালিকা

 

শিক্ষক মূল্যায়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কার ডিপ্লোম্যাসি: চতুর্থবারের মতো একই গাড়িতে পুতিন-মোদি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মানুষ মনে করছে, সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়েছে, দ্রব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9