টুইটারে সাকিব বন্দনার ঝড়

১৮ জুন ২০১৯, ০৩:১৭ PM

© টিডিসি ফটো

বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতিহাস গড়ে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয় যে সাকিব আল হাসানের হাত ধরে এসেছে তা প্রত্যক্ষ করেছেন সারা বিশ্বের ক্রিকেট ভক্তরা। ৯৯ বলে ১২৪ রান করে নট আউট থাকার পাশাপাশি দুটি উইকেটও পেয়েছেন তিনি। এছাড়া, পুরো টুর্নামেন্টে ৩৮৪ রান করে সবচেয়ে বেশি রানের মালিকও এখন সাকিব।

তাই ম্যাচ শেষে টুইটারে শুরু হয় সাকিব বন্দনার ঝড়। ক্রিকেট ভক্তদের পাশাপাশি সাবেক তারকা ক্রিকেটারও টুইটারে সাকিবের প্রশংসা করেছেন।

ভারতের সাবেক খেলোয়াড় ইরফান পাঠান লিখেছেন, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এবার ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়া করে হারালো বাংলাদেশ। সাকিবের অসাধারণ নৈপুণ্যের কারণেই এটা সম্ভব হয়ছে।

ভারতের আরেক সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া লিখেছেন, অসাধারণ জয়, সাত উইকেট ও ৮ ওভার হাতে রেখে জয়। এই ওয়ার্ল্ডকাপে বাংলাদেশই প্রথম দল যারা ২৫০ রানের বেশি তাড়া করে ম্যাচ জিতলো।

ধারাভাষ্যকার হারশা ভোগলে লিখেছেন, দুর্দান্ত সেঞ্চুরি। সাকিবের সাবলীল শটগুলো খুবই উপভোগ্য।

পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার লিখেছেন, যেভাবে বাংলাদেশ আজকে খেললো এবং ৩২২ রান তাড়া করলো, এখান থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারবো বলে আশা করছি। এভাবেই ধস ঠেকাতে হয় এবং বড় রান তাড়া করতে হয়।

ক্রিকেট নিয়ে খবরা খবর প্রকাশের ওয়েবসাইট ক্রিকভিজের বিশ্লেষক ফ্রেডি ওয়াইল্ড লিখেছেন, ওডিআইয়ে সাকিব আল হাসান বরারবই ভালো খেলে। কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ ইনিংস সে কখনো খেলেনি। এই টুর্নামেন্টই হয়তো সেই মুহূর্ত আসবে যখন তার বিস্ময়কর ক্যারিয়ারের জন্য সে প্রাপ্য স্বীকৃতিটা পাবে।

শিক্ষক মূল্যায়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কার ডিপ্লোম্যাসি: চতুর্থবারের মতো একই গাড়িতে পুতিন-মোদি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মানুষ মনে করছে, সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়েছে, দ্রব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9