তিন ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশের

১৮ জুন ২০১৯, ১১:৫৩ AM

© সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে এসে আবারো জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ দল। টনটনে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এতে পাঁচ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের পাঁচ নাম্বারে এখন স্টিভ রোডসের শিষ্যরা। এই জয়ের সাথে টিকে থাকলো বাংলাদেশের সেমিফাইনালের আশাও।

পয়েন্ট টেবিলে সবার উপরে অস্ট্রেলিয়া, তারপর নিউজিল্যান্ড, ভারত এবং ইংল্যান্ড সেমির দৌড়ে এগিয়ে। তবে অনেকটাই আশা শেষ হয়ে গেছে ক্যারিবিয়দের। ২০ জুন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। পরের ম্যাচ ২৪ জুন লড়তে হবে র‍্যাংকিংয়ের নিচের সারির দল আফগানিস্তানের সাথে।এরপর ২ জুলাই ভারত। আর গ্রুপপর্বের শেষ ম্যাচ ৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে।

পয়েন্ট টেবিল

বাংলাদেশ যদি এ চার ম্যাচের সবগুলো জিতে তাহলে আর কোন সমীকরণেরই দরকার হবেনা। সোজা চলে যাবে সেমিফাইনালে। এমনকি তিন ম্যাচ জিতলেও পয়েন্ট হবে ১১। সেক্ষেত্রেও সেমিফাইনালের পথ খুলে যাবে বাংলাদেশের সামনে। কারণ তাহলে নিচের কোন দলেরই আর বাংলাদেশকে টপকানোর সুযোগ থাকবে না।

আর উপরের সারির চার দল যেহেতু নিজেদের মধ্যে ম্যাচ খেলবে তাই তারা কেউ পয়েন্ট হারালেই উপরে উঠে আসবে মাশরাফী-সাকিবরা। তবে বাংলাদেশ যদি বাকি চার ম্যাচের দুটিতে হেরে যায় তাহলে শেষ হয়ে যেতে পারে সেমির সম্ভাবনা।

আর সব সমীকরণে জল ঢেলে দিতে পারে বৃষ্টি। কারণ পয়েন্ট ভাগাভাগি হলেই ওলট পালট হয়ে যাবে টেবিলের সমীকরণ। তাই প্রতিটি ম্যাচেই এখন থেকে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে হবে বাংলাদেশকে।

কারণ দুটো দলের যদি পয়েন্ট সমান হয় তাহলে সবার আগে দেখা হবে কে কটি ম্যাচ জিতেছে। জয়ের সংখ্যার হিসেবে নির্ধারণ হবে সেমিফাইনাল স্পট। যদি সেটাও সমান সমান হয় তাহলে আসবে নেট রান রেট।

দেখুন:সমর্থনটা ‘সব সময়’ চাইলেন সাকিব (ভিডিও)

এদিক থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৪১.৩ ওভারেই ৩২১ রান তাড়া করে জয় অনেকটাই এগিয়ে দিয়েছে মাশরাফীদের। বাংলাদেশ টনটন থেকে পরের ম্যাচের জন্য মঙ্গলবার রওয়ানা হবে নটিংহ্যামে। খবর: বিবিসি।

পড়ুন:সাকিব-লিটনের রেকর্ডে ‘সাইফুদ্দিন কীর্তি’ কি হারিয়ে গেল? তিনিও ৫ বোলারের একজন

শিক্ষক মূল্যায়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কার ডিপ্লোম্যাসি: চতুর্থবারের মতো একই গাড়িতে পুতিন-মোদি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মানুষ মনে করছে, সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়েছে, দ্রব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9