বিপদজনক হয়ে ওঠা লুইকে ফেরালেন সাকিব

১৭ জুন ২০১৯, ০৫:২৪ PM

বিপদজনক হয়ে ওঠা এভিন লুইকে সাজ ঘরে ফেরালেন সাকিব।আউট হওয়ার আগে ৬৭ বলে ৭০ রান করেছিলেন লুইস। ফ্লাইটেড ডেলিভারিতে সাকিবকে মারতে গিয়ে সাবটিটিউট হিসেবে ফিল্ডিং করতে নামা সাব্বিরের হাতে তালুবন্দী হন লুইস।

লুইস যখন আউট হয় তখন ওয়েস্ট ইন্ডিজের দলীয় সংগ্রহ ছিল ২২ ওভার ৩ বলে ১২২ রান।

এর আগে টনটনে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ফিল্ডিং নেয়ার যৌক্তিকতা প্রমাণে শুরুতেই উইকেট এনে দেন সাইফুদ্দিন। শূন্য রানে গেইলকে সাজঘরে ফেরান তিনি। কিন্তু এর পর দারুণ খেলতে থাকে সাই হোপ এবং এভিন লুইস। এই দুইজন মিলে ১১৬ রানের জুটি গড়েন। ২৩ তম ওভারে বল করতে এসে এই জুটি ভাঙেন সাকিব।

এদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে টাইগার বাহিনী। বিশ্বকাপে এর আগে চারবার মুখোমুখি দেখায় একবারও জয় পায়নি বাংলাদেশ। ২০১১ সালে ওয়েস্টইন্ডিজের বিপক্ষে মাত্র ৫৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।

বিশ্বকাপে নেমেই ব্রাজিলের রেকর্ড ভাঙল মেক্সিকো
  • ১২ জুন ২০২৬
বালের্দির বদলি হিসেবে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে সেনেসি
  • ১২ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: ইতিহাসের পাতায় মেক্সিকোর কিনিয়ো…
  • ১২ জুন ২০২৬
প্রস্তাবিত বাজেট উৎপাদন-বিনিয়োগ ও ব্যবসাবান্ধব: মির্জা ফখরুল
  • ১২ জুন ২০২৬
সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে যে ১৯ জেলায়
  • ১২ জুন ২০২৬
ফিফা থেকে বড় সুসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১২ জুন ২০২৬
×