আজকের খুদে ক্রিকেটাররা আগামী দিনের সাকিব-তামিম: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬ জুন ২০১৯, ০৮:২৮ PM

© টিডিসি ফটো

আজকের খুদে ক্রিকেটাররাই আগামী দিনের মাশরাফি-সাকিব-তামিম হয়ে দেশের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় খান জাহান আলী স্টেডিয়ামে বিএসবি ফাউন্ডেশন স্কুল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, এ ধরনের আয়োজনে সুবিধা বঞ্চিত অনগ্রসরমান প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে সামনে দিকে এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হবে।

টুর্নামেন্টের উদ্যোক্তা ও বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম. কে. বাশার জানান, অবহেলিত বিভিন্ন অঞ্চলের খুদে ক্রিকেটারদের খুঁজে বের করা এবং তাদের ক্রিকেট প্রতিভাকে শানিত করে সামনের দিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিএসবি ফাউন্ডেশন।

এর আগে সকালে ফাইনাল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন, বিসিবি’র প্রধান নির্বাহি নিজাম উদ্দিন চৌধুরী, বিকেএসপির সাবেক কোচ নাজমুল আবেদিন ফাহিম। তারা এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে এমন টুর্নামেন্টের ধারাবাহিকতা চেয়েছেন। শুধু সরকারি ভাবে নয়; বিএসবি ফাউন্ডেশনের মতো দেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসলে দেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে বলেও মনে করেন তারা।

ফাইনালে ঢাকার ক্যামব্রিয়ান স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন গাজীপুরের অগ্রণী স্কুল। এর আগে, চলতি বছর ১৬ মার্চ গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে বিএসবি ফাউন্ডেশনের আয়োজনে “বিএসবি ফাউন্ডেশন স্কুল ক্রিকেট-২০১৯”- এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহ্সান রাসেল । ৬৪টি দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

ট্যাগ: ক্রিকেট
শিক্ষক মূল্যায়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কার ডিপ্লোম্যাসি: চতুর্থবারের মতো একই গাড়িতে পুতিন-মোদি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মানুষ মনে করছে, সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়েছে, দ্রব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9