ভারত-পাকিস্তান ম্যাচে অভিনব সাজে গেইল!

১৬ জুন ২০১৯, ০৪:৫৮ PM

ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হয়ে গেছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। মুখোমুখি হয়েছে চিরবৈরী দুই দেশ ভারত-পাকিস্তান। এমন ম্যাচে কিছু একটা স্পেশাল না করলে হয়! তিনি আবার ইউনিভার্স বস বলে কথা। তার কাছ থেকেই তো ভক্তরা স্পেশাল কিছু আশা করেন সব সময়। তাই আজ ভারত-পাক মহারণে এক বিশেষ পোশাকে দেখা দিয়েছেন ক্রিস গেইল। তবে এই ক্যারিবীয় দানব কোনো দলকে সমর্থন না দিয়ে স্রেফ ক্রিকেটভক্ত হিসেবে ম্যাচটি উপভোগ করবেন।

এবারের বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কম রানে গুটিয়ে গিয়েছিল এশিয়ার দেশটি। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান। তৃতীয় ম্যাচে বৃষ্টির কারণে শ্রীলঙ্কার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয় সরফরাজ আহমেদের দলকে। গত ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার। উল্টোদিকে, বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স কিন্তু এখনও পর্যন্ত দারুণ। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষকে হারিয়েছে কোহলির দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ অবশ্য বৃষ্টির জন্য পণ্ড হয়েছে।

এখনও পর্যন্ত বিশ্বকাপে ৬ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। ৬ বারই পাকিস্তানকে হারিয়েছে ভারত। যদিও বিশ্বকাপ হোক বা অন্য কোনও টুর্নামেন্ট, ভারত-পাক ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। আর এবার সেই উত্তেজনায় গা ভাসিয়েছেন গেইল। সাদা স্যুট পরে তিনি একটি ভিডিও শুট করেছেন। সেই সাদা শুট পরেই তিনি ভারত-পাক ম্যাচ দেখবেন। তার সেই স্যুটের ডান দিকে ভারত ও বাঁ-দিকে পাকিস্তানের পতাকার রংয়ে ডিজাইন করা।

আইসিসির টুইটার পেজ থেকে একটি ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কথা বলেছেন ক্যারিবিয়ান দৈত্য। গেইল জানিয়েছেন, ভারত-পাকিস্তান, দুই দলই শক্তিশালী। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, বিশ্বকাপ কে জিততে পারে! তিনি মজা করে বলেছেন, 'ওয়েস্ট ইন্ডিজ'।

শিক্ষক মূল্যায়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কার ডিপ্লোম্যাসি: চতুর্থবারের মতো একই গাড়িতে পুতিন-মোদি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মানুষ মনে করছে, সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়েছে, দ্রব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9