বিশ্বকাপ ক্রিকেট ভারতে স্থানান্তরের কথা বললেন অমিতাভ বচ্চন

১৫ জুন ২০১৯, ০৪:২২ PM

© টিডিসি ফটো

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন অভিনয়ের বাইরেও প্রচণ্ড খেলাভক্ত। হোক সেটা ফুটবল, ক্রিকেট, কাবাডি কিংবা হকি। সুযোগ পেলেই স্টেডিয়ামে বসে খেলা দেখতে চলে যান তিনি। চলমান ক্রিকেট বিশ্বকাপের আয়োজন ইংল্যান্ড থেকে ভারতের স্থানান্তরের কথা বলেছেন। মূলত বৃষ্টির কারণে বারবার ম্যাচ পরিত্যাক্তের ঘটনায় তিনি এমনটি বলেছেন।

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপ ক্রিকেটের নিজ দেশের খেলা স্টেডিয়ামে বসে দেখারও ইচ্ছা আছে তার। তবে কাজের ফাঁকে দেশে বসে খেলাগুলো টিভিতেই উপভোগ করছেন। কিন্তু এই উপভোগেও বৃষ্টি দিচ্ছে বাগড়া। ইংল্যান্ডে এ মুহূর্তে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। ঠিক এ মৌসুমে বিশ্বকাপের মতো একটি ইভেন্ট দেশটিতে আয়োজনের সমালোচনাও করেছেন তিনি। তবে সেটা কৌতুকের ছলে।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে নিজের আইডিতে তিনি লিখেছেন, আইসিসি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯ ভারতে শিফট করা হোক।

টুইট

তবে বিষয়টি নিতান্তই কৌতুকের ছলে বললেও এর মাধ্যমে বেশ বিরক্তি প্রকাশ করেছেন তিনি। এ ধরনের কৌতুক করার বিশেষ কারণও রয়েছে। সর্বশেষ ভারতের সঙ্গে নিউজিল্যান্ডের একটি খেলা বৃষ্টির কারণে পণ্ড হয়েছে। খেলা না হওয়ার কারণে দুই দেশই এক পয়েন্ট করে পেয়েছে। বৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ খেলাগুলো না খেলতে পারার কারণে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাচ্ছে।

প্রস্তাবিত বাজেট উৎপাদন-বিনিয়োগ ও ব্যবসাবান্ধব: মির্জা ফখরুল
  • ১২ জুন ২০২৬
সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে যে ১৯ জেলায়
  • ১২ জুন ২০২৬
ফিফা থেকে বড় সুসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১২ জুন ২০২৬
শাকিরার গানে পর্দা উঠল ২০২৬ বিশ্বকাপের
  • ১২ জুন ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ,…
  • ১২ জুন ২০২৬
এবার পদত্যাগ করলেন রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক
  • ১২ জুন ২০২৬
×