আইসিসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

১৫ জুন ২০১৯, ১২:০২ PM

© ফাইল ফটো

চলতি বিশ্বকাপে আইসিসির প্রতি পক্ষপাতের অভিযোগ এনেছে শ্রীলঙ্কা। দলটি অভিযোগ করে বলছে শুধু ট্রেনিং সেশনের সুযোগ সুবিধা কম দেওয়াই নয়, আদর্শ পিচে তাদের অনুশীলন করতে দেয়নি আইসিসি। এছাড়া থাকার সুযোগ সুবিধা নিয়েও আইসিসির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনেছে শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট।

তবে আইসিসি এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে। শ্রীলঙ্কার দুটি ম্যাচ ছিলো ব্রিস্টলে, যা ভেসে গেছে বৃষ্টিতে। এর আগে কার্ডিফে দুটি ম্যাচই সবুজ উইকেটে খেলতে হয়েছে লঙ্কানদের। যার একটিতে নিউজিল্যান্ডের কাছে হেরে গেলেও আফগানিস্তানের বিপক্ষে অল্পের জন্য হার এড়িয়েছে লঙ্কানরা।

শ্রীলঙ্কার টিম ম্যানেজার অশন্থা ডি মেল মনে করছেন বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে তাদের সঙ্গে। তিনি বলেন, আমরা কার্ডিফ আর ব্রিস্টেলে দেখেছি আইসিসি চার ম্যাচেই আমাদের বিপক্ষে সবুজ উইকেট বানিয়েছিল। কিন্তু বাকি দলগুলো সুবিধাজনক হাইস্কোরিং পিচে খেলেছিলো।

লঙ্কান টিম ম্যানেজার আইসিসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করে বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষেও উইকেট সবুজ থাকছে। আমরা তা পাচ্ছি না বলেই অভিযোগ করছি না। কিন্তু আইসিসির পক্ষ থেকে বিষয়টা পক্ষপাতদুষ্ট। তারা নির্দিষ্ট কিছু দলের জন্য একরকম উইকেট বানাচ্ছে আবার বাকিদের জন্য ভিন্নরকম।

এছাড়াও বৈষম্যের আরো কিছু দিক তুলে ধরেন তিনি। বলেন, কার্ডিফে যেসব সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তা পর্যাপ্ত ছিলো না। এমনকি ব্রিস্টলে বাংলাদেশ ও পাকিস্তান যেসব হোটেলে উঠেছে সেখানে সুইমিং পুল আছে। অথচ ব্রিস্টলে আমাদের সুইমিং পুল ছিলো না। আমরা আইসিসির কাছে এসব বিষয় লিখিত দিয়েছি।

ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল থেকে ইতালিতে গিয়ে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন মাস্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9