কোপা আমেরিকা

নেইমার বিহীন সাদা জার্সিতে রঙিন সূচনা ব্রাজিলের

১৫ জুন ২০১৯, ০৯:৪১ AM
ব্রাজিলিয়ানদের জয় উদযাপন

ব্রাজিলিয়ানদের জয় উদযাপন

বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে কোপার শিরোপা অভিযান শুরু করেছে স্বাগতিকেরা। এ ম্যাচে ব্রাজিলের পরিহিত সাদা জার্সিতে রঙিন সূচনাই বলা যাবে। ইনজুরির কারণবশত এ ম্যাচে দলের বাহিরে ছিলেন তারকা প্লেয়ার নেইমার।

এরআগে একসময় ওটাই ছিল ব্রাজিলের হোম জার্সি। ১৯৫০ বিশ্বকাপে ‘মারাকানাজ্জো’ বিপর্যয়ের পর সেই সাদা রঙের জার্সি আর পরেনি ব্রাজিল।

তবে ৬৯ বছর পর আজ কোপা আমেরিকা দিয়ে জার্সিটি আবারো দেখা গেল ‘সেলেসাও’দের গায়ে। ১৯১৯ সালে কোপায় প্রথম শিরোপাটা সাদা রঙের জার্সিতেই জিতেছিল ব্রাজিল। শত বছর আগের শিরোপাজয়ের স্মৃতি এবার ফিরিয়ে আনতে সাদা জার্সির প্রত্যাবর্তন ছিল ‘প্রতীকী’—আর তাতে শুভসূচনাই করেছে তিতের দল।

সাও পাওলোর মরুম্বি স্টেডিয়ামে বলিভিয়াকে পাত্তাই দেয়নি ব্রাজিল। প্রথমার্ধে ব্রাজিলের বক্সে বলিভিয়ানদের বল পর্যন্ত ছুঁতে দেয়নি স্বাগতিক ডিফেন্ডাররা। আর এ সময় বলিভিয়ার রক্ষণে ২৩বার বল ‘টাচ’ করেছেন ফিরমিনো-কুতিনহোরা।

ম্যাচের গতিপথ তখন কিছুটা বোঝা গেলেও প্রথমার্ধে বলার মতো আক্রমণ করতে পারেনি তিতের দল। বিরতির পর ম্যাচের ভাগ্য ঠিক করে দেন কুতিনহো। নেইমারের অভাবটা বুঝতেই দেননি বার্সেলোনা মিডফিল্ডার। ৫০ থেকে ৫৩—এ চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন কুতিনহো। নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে বলিভিয়ার জালে শেষ গোলটি এভারটনের।

ব্রাজিল ফরোয়ার্ড রিচার্লিসনের শট ঠেকাতে গিয়ে নিজেদের বক্সের মধ্যে ‘হ্যান্ডবল’ করে বসেন বলিভিয়ার জুসিনো। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি নেস্তর পিতানা। কোপায় এবারই প্রথমবারের মতো ভার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সে যা–ই হোক, স্পটকিক থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন কুতিনহো।

এগিয়ে যাওয়ার ৩ মিনিটের মাথায় রিচার্লিসন-ফিরমিনো-কুতিনহো রসায়নে দ্বিতীয় গোলটি পেয়ে যায় ব্রাজিল। রিচার্লিসনের পাস থেকে দূরের পোস্টে দুর্দান্ত একটি ক্রস করেন ফিরমিনো। দৌড়ে গিয়ে হেডে জয়ের ব্যবধান দ্বিগুণ করেন এ মিডফিল্ডার। হেডের সময় কুতিনহোকে মার্ক করতে পারেনি বলিভিয়ার ডিফেন্ডাররা।

ম্যাচের সবচেয়ে সুন্দর গোলটি ডেভিড নেরেসের বদলি হয়ে মাঠে নামা এভারটনের। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে কাট করে ভেতরে ঢুকে ২০ গজ দূর থেকে দারুণ বাঁকানো শটে গোলটি করেন গ্রেমিও ফরোয়ার্ড। ব্রাজিলের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচে এটা তাঁর প্রথম গোল। গোটা ম্যাচে ব্রাজিলের গোলপোস্ট তাক করে মাত্র একটি শট নিতে পেরেছে বলিভিয়া। পাঁচটি শট নিতে পেরেছে ব্রাজিল।

সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence