বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড-ভারত, বললেন গুগল সিইও

১৪ জুন ২০১৯, ১০:১০ AM

© সংগৃহীত

বিশ্বকাপ আসরের ফাইনাল নিয়ে ইতিমধ্যেই ভবিষ্যদ্বাণী করে ফেলছেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। জন্মসূত্রে সুন্দর একজন ভারতীয় হলেও কর্মসূত্রে নাগরিকত্ব যুক্তরাষ্ট্রের। তবে এত দূরে বসেও দেশের ক্রিকেট সম্পর্কে সব খবরই রাখেন গুগলের এই কর্মকর্তা। তাই এবারের বিশ্বকাপের ফাইনালে ভারতকেই দেখছেন তিনি। সঙ্গে প্রতিপক্ষ হিসেবে রাখছেন স্বাগতিক ইংল্যান্ডকে।

বিশ্বকাপের ফাইনাল নিয়ে সুন্দর বলেন, ‘চলছে ক্রিকেট বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা ইংল্যান্ড বনাম ভারতের মধ্যে হওয়া উচিত। কিন্তু আপনারা জানেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড তারা সবাই খুব শক্ত প্রতিপক্ষ। ভারতের ভালো করার জন্য দারুণ একটি টুর্নামেন্ট এটি।কিন্তু এখানে অনেক ঝুঁকি আছে।’

সম্প্রতি গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ডের পুরস্কার পান সুন্দর পিচাই। সেই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে ক্রিকেট নিয়ে কথা বলা শুরু করেন তিনি। সেখান উপস্থিত সব দর্শকদের ক্রিকেট নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান গুগল সিইও।

সুন্দর বলেন, ‘যখন প্রথমে আমি এখানে আসি, তখন বেসবলের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করেছিলাম। আমি বলতে বাধ্য হচ্ছি সেটা খুবই কঠিন ছিল। ক্রিকেটে খেলা প্রথম ম্যাচেই আমি খুব গর্বিত ছিলাম। কারণ আমি বলকে ব্যাটে লাগাতে পেরেছি। খুব সুন্দর একটা শট ছিল। আমি মানুষকে বলেছিলাম, দেখো আমি কি করেছি। কিন্তু মানুষরা আমার শটের কোনো প্রশংসাই করেনি।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেটে আপনি যখন দৌড়ান, তখন আপনাকে সবসময় সঙ্গে ব্যাট রাখতে হয়। বেসবলেও আমি ব্যাট নিয়ে দৌড়াতে থাকি। তৎক্ষণাৎ আমি বুঝে গেছি যে বেসবল আমার জন্য কঠিন। আমি অনেক কিছুর সঙ্গে মানিয়ে নিতে পারি, কিন্তু ক্রিকেটের সঙ্গেই থেকেছি।’

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close