এবার ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও বৃষ্টির জয়

১৩ জুন ২০১৯, ০৮:৪৫ PM

© সংগৃহীত

ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটিও বৃষ্টিতে ভেসে গেছে। এ নিয়ে এবারের বিশ্বকাপে সর্বমোট চারটি ম্যাচ বৃষ্টিরকারণে পরিত্যক্ত হয়।

এর আগে পাকিস্তান-শ্রীলংকা, বাংলাদেশ-শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল।

তবে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটি শুরু হলেও বৃষ্টির কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়। এছাড়া বাকি তিনটি ম্যাচ বৃষ্টির কারণে শুরুই করা যায়নি।

বৃহস্পতিবার ইংল্যান্ডের নটিংহামে বিশ্বকাপের ১৮তম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত-নিউজিল্যান্ডের। বাংলাদেশ সময় বিকাল ৩টায় টস হওয়ার কথা থাকলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে রাত ৮টা পর্যন্ত অপেক্ষার পর ম্যাচ রেফারি রঞ্জন মাদুরগেল ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচ নিয়ে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, গত চারদিন পর্যন্ত সূর্যের দেখা যায়নি, যে কারণেম্যাচপরিত্যক্ত হওয়ায় আমি অবাক হইনি।

ভারত-নিউজিল্যান্ড দুটি দলই বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচে হারেনি। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানেই আছে নিউজিল্যান্ড। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অন্যদিকে তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ভারত।

ঈদের ছুটিতেও বিএমইউ বহির্বিভাগে একদিনে সেবা নিলেন ৬৮৫ রোগী,…
  • ১৯ মার্চ ২০২৬
চাঁদপুরে প্রথমবার আগাম ঈদ, অংশ নিলেন মাত্র ৭ মুসল্লি
  • ১৯ মার্চ ২০২৬
জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্র…
  • ১৯ মার্চ ২০২৬
সাদকাতুল ফিতর: কে দেবে, কী দেবে, কখন দেবে—কাকে দেবে
  • ১৯ মার্চ ২০২৬
আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী: প্রেস সচিব
  • ১৯ মার্চ ২০২৬
পথশিশুদের মাঝে চবি ছাত্রদল নেতার ঈদ উপহার বিতরণ
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence