রোনালদোকে পেছনে ফেলে শীর্ষে মেসি

১৩ জুন ২০১৯, ০৫:০৭ PM

© সংগৃহীত

ফুটবলের পর এবার আয়ের ক্ষেত্রেও রোনালদোকে পেছনে ফেলেছে মেসি। গত এক বছরে রোনালদোর চেয়ে ২৮ মিলিয়ন ডলার বেশি আয় করেছেন মেসি। এমনটা দেখা গেছে ফোর্বস ম্যাগাজিনে।

যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসে বিশ্বের সবচেয়ে ধনী ১০০ ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করা হয়েছে। বার্সেলোনা ও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ১২৭ মিলিয়ন ডলার নিয়ে তালিকার শীর্ষে আছেন।

রোনালদো ও নেইমারকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে দামি অ্যাথলেট নির্বাচিত হয়েছেন মেসি। যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যভিত্তিক সাময়িকী ফোবর্স গত এক বছরের সবচেয়ে ধনী ১০০ ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করেছে। আর তাতে গত ১২ মাসে শীর্ষ আয়ের ক্রীড়াবিদ হিসেবে সবার উপরে জায়গা করে নেন বার্সেলোনা তারকা।

৯৪ মিলিয়ন ডলার আয় করে এই তালিকায় চতুর্থ স্থানে আছেন মেক্সিকোর মিডলওয়েট বক্সিং তারকা সাও কানেলো আলভারেজ। ৯৩.৪ মিলিয়ন ডলার আয় করে শীর্ষ পাঁচে আরো আছেন কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেরার।

একমাত্র নারী ক্রীড়াবিদ হিসেবে এই তালিকায় আছেন সেরেনা উইলিয়াম। মার্কিন এই টেনিস তারকা গত বছর ২৯.২ মিলিয়ন ডলার আয় করে তালিকায় ৬৩ নম্বরে জায়গা করে নিয়েছেন।

সেরা ১০০ আয়ের ক্রীড়াবিদদের মধ্যে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন বিরাট কোহলি। তার অবস্থান ১০০তম। গত এক বছরে তার আয় আড়াই কোটি ডলার।

ট্যাগ: ফুটবল
কারিগরি শিক্ষকদের মার্চ মাসের বেতনের চেক ছাড়
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্ষমতায় থাকা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে চরম স্থবিরতা
  • ০৬ এপ্রিল ২০২৬
আইপিএলকে ছাড়িয়ে যাবে পিএসএল, বিশ্বাস নাকভির
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে গোলাম আযমের ছবি—লেখা ‘আমাকে জুতা …
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে বিয়ের তিন দিন আগে অসুস্থ হয়ে বরের মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
close