টাইগারদের শুভ কামনা জানালেন চিত্র নায়িকা পপি

১১ জুন ২০১৯, ০৫:৪০ PM

© সংগৃহীত

বাংলাদেশের অগণিত ক্রিকেট ভক্তের মতো চিত্র নায়িকা পপিও বাংলাদেশ শ্রীলংকা ম্যাচ নিয়ে দারুণ আশাবাদী। পপি মনে করেন মাঠের খেলায় শেষ পর্যন্ত টাইগারদেরই জয় হবে।

ইংল্যান্ডের বিপক্ষে ১০৬ রানে বাজে ভাবে হারার পর অনেক মন খারাপ হয়েছিল এক সময়ের দর্শক মাতানো এই নায়িকার। পপি বলেন, এবারের বিশ্বকাপে আমাদের শুরুটা হয়েছে জয় দিয়ে। প্রথমেই দক্ষিণ আফ্রিকা হেরেছে আমাদের কাছে। বাংলাদেশ-নিউজিল্যান্ড খেলাতেও ছিল টানটান উত্তেজনা।

তবে একটু হতাশ হয়েছি বাংলাদেশ-ইংল্যান্ডের খেলা দেখে। আশাবাদী ছিলাম, এই ম্যাচে আমরা জয় পাবো। সে আনন্দ নিয়ে খেলা দেখতে বসেছিলাম, কিন্তু...। যাই হোক, খেলায় হার-জিত থাকবেই। এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। বিশ্বকাপের মত বড় আসরে কোনো দলকে দুর্বল ভাবলে হবে না। তবুও আশা করি, আজকের ম্যাচে জিত আমাদেরই হবে।

পপির আশা এবারের বিশ্বকাপে ফাইনাল খেলবে বাংলাদেশ। তিনি বলেন, একজন সাধারণ দর্শক হিসেবে আমিও স্বপ্ন দেখি, বিশ্বকাপের ফাইনালে আমার দল খেলবে। তিনি বাংলার টাইগারদেকে শুভ কামনা জানিয়েছেন।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close