শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে স্কোয়াডে আসছে পরিবর্তন

১১ জুন ২০১৯, ১০:২২ AM

© টিডিসি ফটো

বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রোটিয়াদের হারিয়ে শুরুটা দারুনভাবে হয়েছে টাইগারদের। সে কারণে প্রথম তিন ম্যাচে একই একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ দল। তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারের পর প্রশ্ন উঠেছে একাদশ নিয়ে। তাই পরিবর্তন আসছে চতুর্থ ম্যাচের একাদশে।

মঙ্গলবার ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে জায়গা পেতে যাচ্ছেন ব্যাটসম্যান লিটন দাস ও পেসার রুবেল হোসেন।

এরআগের তিন ম্যাচে একাদশ থেকে জায়গা হারাচ্ছেন মোহাম্মদ মিঠুন। রুবেলকে প্রাথমিকভাবে সুযোগ দেওয়া হচ্ছিল মেহেদী হাসান মিরাজের জায়গায়। তবে ঊরুর চোট পাওয়া সাকিব আল হাসান শেষ পর্যন্ত না খেললে রুবেল হবেন তার বদলি। খেলবেন মিরাজও। সাকিব খেললে বাইরে থাকতে হবে মিরাজকে। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল না হলে এই একাদশই মোটামুটি চূড়ান্ত হয়েছে ম্যাচের আগের দিন।

অন্যদিকে ব্রিস্টলের কদিন থেকে বৃষ্টি আর বাংলাদেশের পেস আক্রমণের দুর্বলতা দুই মিলিয়ে বিবেচনা করে একাদশে রুবেলকে আনার সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। মিরাজ ভালো করলেও দলের স্বার্থে জায়গা ছেড়ে দিতে হতে পারে। কেননা আর কেউ বাদ পড়ার সম্ভাবনা নেই। তবে এসব বিষয় বিবেচনা করে আজকে সিদ্ধান্ত নিবে টিম ম্যানেজমেন্ট।

পেসার রুবেল হোসেনের ও ওপেনার লিটন কুমার দাস বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও এখন পর্যন্ত একাদশে সুযোগ মেলেনি তাদের কারোর। প্রথম ম্যাচের উইনিং কম্বিনেশন ধরে রাখতে তাদের একাদশে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজম্যান্ট। কিন্তু পর পর দুই ম্যাচে হার আর ব্যাটসম্যান মিঠুনের ধারাবাহিক ব্যর্থতা এবং পেস আক্রমণে দুর্বলতা-সব মিলিয়ে চতুর্থ ম্যাচে লিটন আর রুবেলকে একাদশে আনতে বাধ্য করছে টিম ম্যানেজম্যান্টকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান/মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল থেকে ইতালিতে গিয়ে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন মাস্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9