সাকিবের আবার কী হলো!

১০ জুন ২০১৯, ০৮:৪৯ PM

ইংল্যান্ড ম্যাচে ব্যাটিংয়ের সময় কুঁচকিতে চোট লাগায় সাকিব আল হাসানকে নিয়ে দেখা দিয়েছে নতুন শংকা। ব্রিস্টলের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে সোমবার প্র্যাকটিসে নামেননি তিনি। এদিকে শ্রীলংকার বিপক্ষে বাঁহাতি সাকিব খেলবে কিনা এখনো সিদ্ধান্ত হয়নি। বর্তমানে তিন ম্যাচশেষে বিশ্বকাপের সফলতম ব্যাটসম্যানদের তালিকায় সবার ওপরে রয়েছেন।

জানা গেছে, কুঁচকিতে পাওয়া চোটের কারণেই সোমবার প্র্যাকটিস করেননি সাকিব। প্র্যাকটিসের পর দীর্ঘ টিম মিটিং হয়েছে। এ ধরনের সভাতেই সাধারণত পরদিনের ম্যাচের একাদশ ঠিক করে নেয় বাংলাদেশ দল। কিন্তু আজকের সভা শেষ হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই। সাকিবের চোটের কারণে ১২ জনের সেই তালিকা এখনো চূড়ান্ত হয়নি। 

এর আগে রোববার সাকিব চোটের ব্যথা অনুভব করায় বিকালে স্থানীয় একটি হাসপাতালে তার চোটের জায়গায় স্ক্যানও করানো হয়েছে। সেখানে খারাপ কিছু ধরা না পড়লেই কেবল মঙ্গলবার ম্যাচের একাদশে দেখা যাবে সাকিবকে। এদিকে সোমবারও স্ক্যান করানো হয়েছে সাকিবের চোটগ্রস্ত কুঁচকিতে। এর প্রতিবেদন হাতে পাওয়ার আগে পর্যন্ত শ্রীলঙ্কা ম্যাচে ফর্মের তুঙ্গে থাকা সাকিবের খেলা নিয়ে ঘোর সংশয়ে টিম ম্যানেজমেন্ট।

ম্যাচের আগের দিন প্র্যাকটিসে বিশেষ খাটাখাটুনি করতেন না সাকিব আল হাসান। অবশ্য সবশেষ আয়ারল্যান্ড সিরিজ থেকে আশ্চর্য পরিবর্তন তার এই রুটিনে। ম্যাচের আগের দিন প্র্যাকটিসে আরও সিরিয়াস দেখা যাচ্ছে সাকিবকে। সেই তিনি আজকের প্র্যাকটিস সেশনে হেলেদুলে ঘুরে বেড়ালেন। এ পরিবর্তনের পেছনে একটাই যুক্তি যে, টানা তিন ম্যাচের ধকল কমাতেই হয়ত বিশ্রামে তিনি।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স ভর্তি আবেদনের সময় বা…
  • ০৮ এপ্রিল ২০২৬
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের ১৫ শর্তকে ‘অগ্রহণযোগ্য’ বলল ইরান, কী আছে এতে?
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তরা ইউনিভার্সিটিতে ১০০ শতাংশ বৃত্তির সুযোগ 
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
close