সবাইকে ধৈর্য ধরতে বললেন তামিম

১০ জুন ২০১৯, ০৪:৫৪ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল মনে করেন, বিশ্বকাপ ক্রিকেটের একটা বড় আসর। সে কারণে মনে হয় ধৈর্য জিনিসটা কম হয়ে যায় আমাদের। এটাই বলব, সবাইকে ধৈর্য ধরতে হবে। খালি আমার প্রতি না, সবার প্রতি।

তিনি বলেন, বিশ্বকাপ বড় আসরের এ আয়োজনে সবাই পারফর্ম করতে চায়, সবাই ভালো করতে চায়। আমারো অনেক প্রত্যাশা আছে আমি ভালো করতে চাই। অনেক সময় অনেক কিছু চেষ্টা করেও হয় না। আমাদের কাজ হল চেষ্টা করতে থাকা, কোনো না কোনো সময় তো হবে। আমার ফোকাস পুরোপুরি অনুশীলনের দিকে।যে ভূল গুলো করছি যতটুকু মিনিমাইজ করা আর সে রকম স্টার্ট পেলে দেখা যাক ইনশাল্লাহ।

বিশ্বকাপে প্রথম তিন ম্যাচে তামিম ইকবালের সংগ্রহ ১৬, ২৪, ১৯। সোজা কথায় বলা যায়, বৈশ্বিক আসরে এখনও নামের প্রতি সুবিচার করতে পারেননি বাংলাদেশ দলের এ ব্যাটিং নিউক্লিয়াস।

এদিকে মঙ্গলবার শ্রীলংকার বিরুদ্ধে ব্রিস্টলে মাঠে নামছে টাইগাররা। ম্যাচটি সামনে রেখে রোববার দুপুর ১২টায় কার্ডিফ থেকে রওনা দিয়ে দেড়টায় ব্রিস্টলে পৌঁছেছে টিম টাইগার্স। তখন ঝুম বৃষ্টি। সেটি উপেক্ষা করেই টিম হোটেল থেকে বেরিয়ে দলের সদস্যরা ফিটনেস নিয়ে কাজ করেন। দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেন তামিম ইকবাল।

তবে বাজে পারফরমেন্সে ধৈর্য হারাচ্ছেন না তামিম ইকবাল। বিশ্বাস আছে নিজের ব্যাটিংয়ের উপর। শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচেই রানে ফিরতে চেষ্টা করে যাচ্ছেন এই ওপেনার। তামিম মনে করেন, তিনিসহ যারা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা জ্বলে উঠলেই স্বরূপে ফিরবে বাংলাদেশ।

ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল থেকে ইতালিতে গিয়ে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন মাস্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9