জয় দিয়ে বাংলাদেশের ফুটবল বিশ্বকাপ বাছাই মিশন শুরু

০৭ জুন ২০১৯, ০১:৪০ PM

ভিয়েনতিয়েন থেকে দারুণ সংবাদই দিলেন বাংলাদেশের ফুটবলাররা। বিশ্বকাপ ফুটবলের প্রাক-বাছাইয়ের প্রথম লেগে লাওসকে ১-০ গোল হারিয়ে মূল বাছাইপর্বের পথে একধাপ এগিয়ে গেছে জামাল ভূঁইয়া–জেমি ডের দল।

ম্যাচের ৭২ মিনিটে অধিনায়ক জামালের লং থ্রু থেকে বল ধরে লাওস বক্সের ঠিক মাথায় দাঁড়িয়ে দুর্দান্ত এক শটে গোল করেন তরুণ স্ট্রাইকার রবিউল ইসলাম।

প্রথমার্ধে লাওসের প্রাধান্য থাকলেও দ্বিতীয়ার্ধ প্রায় পুরোটাই ছিল বাংলাদেশের। একের পর এক আক্রমণে লাওসের রক্ষণভাগ বিপর্যস্ত করেও সত্যিকার অর্থে সে রকম কোনো সুযোগ মতিন–জীবনরা তৈরি করতে পারছিলেন না। গোল করার আগেই রবিউল প্রায় ফাঁকা জায়গায় দাঁড়িয়ে প্রায় নিশ্চিত একটি গোলের সুযোগ নষ্ট করেছিলেন। লাওসও সুযোগ পেয়েছিল তবে বাংলাদেশের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা আর রক্ষণে টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষরা আস্থার সঙ্গে বিপদ সামাল দিয়েছেন।

আগামী ১১ জুন ঢাকায় দ্বিতীয় লেগের ম্যাচ। প্রতিপক্ষের মাটিতে জেতায় ঘরের মাঠের ম্যাচটি সুবিধাজনক অবস্থানে থেকে অনেকটা নির্ভার হয়েই খেলতে নামবে বাংলাদেশ। সে ম্যাচে ড্র করলেই মূল বাছাইপর্বে খেলার সুযোগ হয়ে যাবে।

ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল থেকে ইতালিতে গিয়ে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন মাস্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9