বাংলাদেশকে ভারতীয় মিডিয়ার কটুক্তি; প্রশংসায় ক্রিকেট বোদ্ধারা

০৩ জুন ২০১৯, ০৫:৪৬ PM
ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভি বাংলাদেশের জয়কে ব্রেকিং নিউজ হিসেবে দিয়ে লিখেছে, ‘বিশ্বকাপের প্রথম অঘটন’।

ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভি বাংলাদেশের জয়কে ব্রেকিং নিউজ হিসেবে দিয়ে লিখেছে, ‘বিশ্বকাপের প্রথম অঘটন’। © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের জয়কে ‘অঘটন’ বলে কটূক্তি করল ভারতীয় গণমাধ্যম। রোববার বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩০ রানের পাহাড় গড়ে ২১ রানের জয় পায় বাংলাদেশ। টাইগারদের এমন জয়ে যখন বিশ্ব বাহবাহ দিচ্ছে, ঠিক তখনই এই জয়কে দুঃখজনক হিসেবে আখ্যায়িত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। যদিও ভারতসহ বিভিন্ন দেশের সাবেক লিজেন্ড ক্রিকেটাররা বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসিয়েছেন।

ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভি বাংলাদেশের জয়কে ব্রেকিং নিউজ হিসেবে দিয়ে লিখে, ‘বিশ্বকাপের প্রথম অঘটন, বাংলাদেশ চমকে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।’

অথচ ভারতের সাবেক ক্রিকেটারদের মুখে ছিল মাশরাফি বাহিনীর জয়জয়কার। ভারতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ লিখেন, ‘বাংলাদেশের দারুণ জয়। অলরাউন্ড ব্যাটিং পারফরম্যান্স এবং বোলাররা দক্ষিণ আফ্রিকাকে রান করতে দেয়নি।’

ভিভিএস লক্ষ্মণ লিখেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচ, ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় স্কোর করার জন্য কি দারুণ দিন! কৌশলগত দিক দিয়ে তারা দুর্দান্ত ছিল পাশাপাশি শেষে দক্ষিণ আফ্রিকার মজুদে পর্যাপ্ত ফায়ার পাওয়ারও ছিল না।’

খেলা শেষ হওয়ার আগে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার লিখেছেন, ‘কী নিখুঁত পারফরম্যান্স বাংলাদেশের। এখন বোলাররা ৩৩০ রান কীভাবে ডিফেন্ড করে সেটি দেখার।’

ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল থেকে ইতালিতে গিয়ে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন মাস্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9