টাইগারদের বিশ্বকাপ মিশনে আজ মাঠে নামবেন কারা

০২ জুন ২০১৯, ১১:০৭ AM

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আজ। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু টাইগারদের বিশ্বকাপ অভিযান। আজ রবিবার (২ জুন) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ওভালের মাঠে গড়াবে ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা, গাজী টিভি, বিটিভি ও স্টার স্পোর্টস।

নিজেদের প্রথম ম্যাচের আগে অনেকটা স্বস্তিতে বাংলাদেশ দল। তামিমের খেলা নিয়ে সংশয় নেই তেমন। শনিবার ব্যাটিং ও ফিল্ডিং অনুশীলন করেছেন তিনি। তবে ম্যাচের আগে আরও এক দফা ফিটনেস পরীক্ষা হবে তামিমের।

সাইফউদ্দিন ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় তার বদলে রুবেলের খেলার সম্ভাবনা বেশি। অপরদিকে, ত্রিদেশীয় সিরিজে দারুণ পারফরম্যান্স দেখিয়ে সাব্বিরের জায়গায় একাদশে খেলার অপেক্ষায় মোসাদ্দেক হোসেন সৈকত।

এদিকে উদ্বোধনী ম্যাচে বড় ব্যবধানে হেরে যাওয়ায় জয় পেতে মরিয়া হয়ে আছে প্রোটিয়ারা। তাই আজকের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় তারা। চোটের কারনে শনিবার অনুশীলনে ছিলেন না হাশিম আমলা। আমলা শেষ পর্যন্ত না খেললে ডি ককের সঙ্গে ওপেনিংয়ে নামবেন মারক্রাম। এদিকে, ইনজুরিতে থাকা তারকা পেসার ডেল স্টেইন শুক্রবার ও শনিবার অনুশীলন করেছেন। তবে একাদশে নাও ফিরতে পারেন তিনি। বাড়তি স্পিনার হিসেবে তাবরেজ শামসির খেলার সম্ভবনা রয়েছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল/লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক) , মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ্ রিয়াদ, সাব্বির রহমান/ মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন/মোহাম্মদ সাইফউদ্দিন।

দক্ষিণ আফ্রিকা সম্ভাব্য একাদশ: হাশিম আমলা/এইডেন মারক্রাম, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), রসি ভ্যান ডার ডুসেন, জেপি ডুমিনি, ডেভিড মিলার, আন্দিলে ফেলুকওয়ায়ো, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, তাবরেজ শামসি ও ইমরান তাহির।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close