২৭ বছর পর পাকিস্তানের সর্বনিম্ন স্কোর

৩১ মে ২০১৯, ০৫:৪২ PM

© সংগৃহীত

বিশ্বকাপ ইতিহাসে দীর্ঘ ২৭ বছর পর দ্বিতীয় সর্বনিম্ন স্কোরের মুখোমুখি পাকিস্তান ক্রিকেট। আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং নেওয়ার পুরো সুবিধাটাই আদায় করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলাররা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ২১.৪ ওভারে ১০৫ রান তুলতেই অলআউট হয়ে গেছে পাকিস্তান। নটিংহ্যামের মেঘলা আবহাওয়ায় সুই বোলিংয়ে পাকিস্তানকে বড্ড অসহায়ই মনে হচ্ছিল পুরো ইনিংস জুড়ে।

১১ বলে ২ রান করে ফিরেছেন ইমাম। শেলডন কটরেলের বলে উইকেটের পেছনে শাই হোপকে ক্যাচ দিয়েছেন তিনি। ফখর নিজের ইনিংসের শুরুটা করেছিলেন ভালোই কিন্তু ২২ রান করতেই আন্দ্রে রাসেলের বলে বোল্ড হয়েছেন তিনি। হারিস সোহেলও রাসেলের বলে হোপকে ক্যাচ দিয়েছেন। বাবর আজম উইকেটের ওশান টমাসের বলে শাই হোপের এক দুর্দান্ত উড়ন্ত ক্যাচের শিকার হয়েছেন। আউট হওয়ার আগে ৩৩ বলে ২২ করেছিলেন বাবর। সরফরাজও জ্যাসন হোল্ডারের বলে উইকেটের পেছনে হোপকে ক্যাচ দিয়েছেন। শুরুতে আম্পায়ার ক্যারিবীয়দের আবেদন প্রত্যাখ্যান করলেও রিভিউ নিয়ে সফল হয় ওয়েস্ট ইন্ডিজ। ইমাদ ক্যাচ দিয়েছেন স্লিপে ক্রিস গেইলকে। হোল্ডারের বলেই। শাদাব খান এলবিডব্লু হয়েছেন টমাসের বলে। হাসান আলী হোল্ডারের বলে ক্যাচ দিয়েছেন কটরেলকে। হাফিজও টমাসের বলেই ক্যাচ দিয়েছেন কটরেলকে। টমাস পেয়েছেন ৪ উইকেট।

এর আগে পাকিস্তানের বিশ্বকাপ ইতিহাসে সর্বনিম্ন সংগ্রহ ৭৪। ১৯৯২ সালের বিশ্বকাপে, ইংল্যান্ডের বিপক্ষে। আজ সেই রেকর্ডটা নতুন করে লেখা না হলেও অল্প রানেই গুটিয়ে যাওয়ার লজ্জাটা কিন্তু পাকিস্তান পেয়ে গেছে। এছাড়া ১০৫ এর পরে পাকিস্তানের সর্বনিম্ন স্কোর হচ্ছে ১৩২, ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডসে।

ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল থেকে ইতালিতে গিয়ে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করলেন মাস্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়নের জন্য একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণসহ সব ধরনের অপকর্ম মুছে দিতে কাজ করবে মহিলা দল: রিজভী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9