গোল্ডকা‌প ফাইনাল বা‌তিল: টিমের বাস আট‌কে সমর্থক‌দের প্রতিবাদ (ভিডিও)

০৩ মে ২০১৯, ০৮:৩৬ PM
বাংলাদেশ টিমের বাস আটকে প্রতিবাদ

বাংলাদেশ টিমের বাস আটকে প্রতিবাদ © সংগৃহীত

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী গোল্ডকাপের ফাইনাল বাতিল করে বাফুফে। ফাইনালে ওঠা বাংলাদেশ ও লাওসকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে বাংলাদেশ ফুটবল টিমের বাস আটকে রাখে দর্শকরা। শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। 

এর আগে ঘূর্ণিঝড় ফণীর কবলে তছনছ হয় ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। শুক্রবার সন্ধ্যা নাগাদ ঝড় আছড়ে পড়বে বাংলাদেশের মাটিতেও, বিকেল থেকে হচ্ছে বৃষ্টি। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী গোল্ডকাপের ফাইনাল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। শিরোপার মঞ্চে আসা বাংলাদেশ ও লাওসকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-লাওস ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়। কিন্তু শুক্রবার বিকেল থেকেই প্রবল বৃষ্টিপাতে মাঠ ভারী হয়ে ওঠে। জমতে থাকে পানি। বৃষ্টি কমার বদলে বাড়তে থাকে সময়ের সাথে। শেষঅবধি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফাইনাল বাতিলের ঘোষণাই আসল।

বাতিল ফাইনালটি ভিন্ন আরেকদিনে করা যায় কিনা, শুরুতে এমন ভাবনা থাকলেও দ্রুত তা থেকে সরে আসে বাফুফে। বাংলাদেশ-লাওস দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় যৌথভাবে।

গ্রুপপর্বে সংযুক্ত আরব আমিরাত এবং কিরগিজস্থানকে টপকে সেমিতে মঙ্গোলিয়াকে ৩-০ গোলে উড়িয়ে ফাইনালে আসে বাংলাদেশের মেয়েরা। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের জালে লাল-সবুজরা দিয়েছে ৭ গোল। তবে গণ্ডায় গণ্ডায় গোলের সহজ সুযোগ হাতছাড়া না করলে স্বাগতিকদের গোলসংখ্যা হতে পারতো দেড় ডজনেরও বেশি!

অন্যদিকে বাংলাদেশের মতো ভুল করেনি লাওস। নিজেদের সুযোগগুলো সময়মতই কাজে লাগিয়েছে দলটি। তাইতো তাদের নামের পাশে গোলসংখ্যাও ১৮টি। উড়তে থাকা এমন দুদলের ফাইনালে মহারণটা ভেস্তে দিল ঘূর্ণিঝড় প্রভাবে সৃষ্ট বৃষ্টি।

বিশ্বকাপ শুরুর দিনেই স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিলেন …
  • ১২ জুন ২০২৬
জন্মদিনে আনচেলত্তিকে চমকে দিল ব্রাজিল
  • ১২ জুন ২০২৬
জিম্মি করে ১৮ লাখ টাকার বায়না দলিল ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএ…
  • ১২ জুন ২০২৬
এনসিপির রাজনৈতিক পর্ষদে যুক্ত হলেন মাহমুদা-তুষারসহ ৬ নেতা
  • ১২ জুন ২০২৬
বান্ধবীর সঙ্গে কাটাচ্ছিলেন ছুটি, হঠাৎ ডাক পেলেন আর্জেন্টিনা…
  • ১২ জুন ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তিতে একদিনে যত আবেদন পড়ল
  • ১২ জুন ২০২৬
×