বিশ্বকাপ শুরুর দিনেই স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিলেন জাপানের অধিনায়ক

১২ জুন ২০২৬, ০৮:৩৫ AM
জাপানের অধিনায়ক ওয়াদা এন্দো

জাপানের অধিনায়ক ওয়াদা এন্দো © টিডিসি ফটো

বিশ্বকাপ শুরুর ঠিক আগের মুহূর্তে বড় ধাক্কা খেল জাপান ফুটবল দল। ইনজুরির কারণে শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন দলের অধিনায়ক ও অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার ওয়াতারু এন্দো। 

কেবল বিশ্বকাপ থেকেই নয়, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ৩৩ বছর বয়সী এই তারকা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণাও দিয়েছেন। জাপানের জার্সি গায়ে মাঠে না নামতে পারলেও দলের প্রতি তার ভালোবাসা অটুট রেখেছেন তিনি।

ওয়াতারু এন্দো তার অবসরের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় লিখেছেন, ‘চোট পাওয়ার পর থেকে এই পর্যন্ত আমার সাধ্যমত সবকিছুই করেছি আমি, তাই আমার কোনো আফসোস নেই। জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। তাই এখন থেকে একজন সাধারণ সমর্থক হিসেবে জাপান জাতীয় দলকে সমর্থন করব।’

এদিকে, এন্দোর অনাকাঙ্ক্ষিত ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে তারা জানায়, লিভারপুলের এই মিডফিল্ডারের শূন্যস্থান পূরণে বরুশিয়া মনশেনগ্লাডবাখের স্ট্রাইকার শুতো মাচিনোকে মূল স্কোয়াডে যুক্ত করা হয়েছে।

অধিনায়কের এমন বিদায়ে দলের ভারসাম্যে কিছুটা পরিবর্তন আসার সম্ভাবনা থাকলেও, নতুন খেলোয়াড় নিয়ে নিজেদের লক্ষ্য পূরণে বদ্ধপরিকর জাপান। আগামী রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে দেশটি। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ তিউনিসিয়া ও সুইডেন। বিশ্বকাপের মতো বড় মঞ্চে জাপানের তরুণ দল এন্দোর অভাব কতটা পূরণ করতে পারে, এখন সেটিই দেখার বিষয়।

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬