বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন ইমরুল ও তাসকিন: চমক জায়েদ

১৬ এপ্রিল ২০১৯, ১২:৫৪ PM

আগামী ৩০ মে থেকে ইংল্যান্ড এন্ড ওয়েলসে শুরু হতে যাওয়া আইসিসি পুরুষ বিশ্বকাপ বিশ্বকাপ ক্রিকেটের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মঙ্গলবার রাজধানীর ঢাকার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনের মাধ্যমে টাইগার স্কোয়াড ঘোষণা করা হয়। এছাড়া বিশ্বকাপের আগে অনুষ্ঠেয় আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দলও ঘোষণা করেছেন নির্বাচকরা।

দলে নতুন সদস্য হিসেবে আবু জায়েদ রাহী ও সাইফুদ্দিন জায়গা পেয়েছেন। তবে বাদ পড়েছেন অভিজ্ঞ ওপেনার ইমরুল কায়েস ও পেসার তাসকিন আহমেদ।

বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা হলেন- মাশরাফী বিন মোর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, সাইফুদ্দিন, লিটন দাস ও আবু জায়েদ রাহী।

এছাড়া আগামী ৫ মে থেকে স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একটা ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই দলে বিশ্বকাপ স্কোয়াডের বাইরে জায়গা পেয়েছেন নাঈম হাসান ও ইয়াসির আলী চৌধুরী।

টুর্নামেন্টের দ্বাদশ আসরে অংশ নিচ্ছে মোট দশটি দল। ১৯৭৫ সালে শুরু হওয়ার পর এ পর্যন্ত মোট ১১ বার ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে।

২০১৯ বিশ্বকাপে এবার কোনো গ্রুপ নেই। অংশ নেওয়া ১০টি দলই একে অপরের বিপক্ষে খেলবে। দেড় মাস লম্বা বিশ্বকাপে খেলা হবে মোট ৪৮টি ম্যাচ। এর মাঝে গ্রুপ পর্বেই হবে ৪৫টি খেলা। লম্বা গ্রুপ পর্বের কারণে এবার নক আউট পর্বের খেলা কম। সরাসরি সেমিফাইনাল ও ফাইনাল—তিন ম্যাচেই নির্ধারিত হয়ে যাবে আগামী চার বছরের ওয়ানডের বিশ্ব সেরা দলের নাম।

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২ জুন ওভালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরেরটি ৫ জুন, একই ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রাথমিক পর্বে বাংলাদেশের একমাত্র দিবারাত্রির ম্যাচ এটি। ৮ জুন ‘পয়া ভেন্যু’ কার্ডিফে বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।

১১ জুন ব্রিস্টলে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৭ জুন টন্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন মাশরাফিরা। ২০ জুন ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার পর ২৪ জুন সাউদাম্পটনে বাংলাদেশ পাবে আফগানিস্তানকে। উপমহাদেশের দুই প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানকে বাংলাদেশ পাচ্ছে প্রাথমিক পর্বের প্রায় শেষ দিকে। ২ জুলাই বার্মিংহামে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। লর্ডসে প্রথমবারের মতো সীমিত ওভারের ক্রিকেট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ৫ জুলাই লর্ডসে বাংলাদেশের শেষ গ্রুপ ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান।

৯ জুলাই বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল, ১১ জুলাই দ্বিতীয় সেমিফাইনাল। ১৪ জুলাই লর্ডসে হবে এবারের ফাইনাল।

‘হিরো আলমই ভালো ছিল’
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রায় চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
৬ বছর পর দিল্লি-গুয়াংজু সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গর্ভে থাকতেই ৪ শিশু বিক্রির অভিযোগ, নেপথ্যে দালাল চক্র
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের সঙ্গে গোপনে যোগাযোগ করে আ.লীগ এই মিছিল করার সাহস …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের কোনো রকমের সংকট নেই : কৃষিমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9