জাবিতে ইয়াকুব-মিশু স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

০৪ এপ্রিল ২০১৯, ১১:২২ AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ রফিক-জব্বার হলে ইয়াকুব-মিশু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯ সিজন এর উদ্বোধন করা হয়েছে। শহীদ রফিক জব্বার হলের ৪৫ তম আবর্তনের শিক্ষার্থীদের উদ্যোগে এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে মোট ১৩ দল অংশগ্রহন করেছে।

গতকাল বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় হলের মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন শহীদ রফিক জব্বার হলের প্রভোস্ট অধ্যাপক সোহেল আহমেদ। উদ্বোধনকালে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘খেলাধুলা শরীর মন ও স্বাস্থ্যকে ভাল রাখে। তাই শিক্ষার্থীদের এই ধরনের আয়োজনকে সাধুবাদ জানাই। সেই সাথে এ ধরনের আয়োজন যেন নিয়মিত হয় সে ব্যাপারে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি।’

এ সময় উপস্থিত ছিলেন- জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল, সহ-সভাপতি নাহিদ হাসান, মাজেদ সীমান্ত, সাংগঠনিক সম্পাদক অভিষেক মন্ডল এবং পঙ্কজ দাশ সহ হলের বিভিন্ন ব্যাচের দুই শতাধিক শিক্ষার্থী।

টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে জানতে চাইলে আয়োজক ব্যাচের সদস্যরা জানান, ‘সড়ক দূর্ঘটনায় নিহত আমাদের হলের দুই শিক্ষার্থী ইয়াকুব ভাই এবং মিশু ভাই এর স্মৃতিকে ধরে রাখার উদ্দেশ্যে বিগত তিন বছর ধরে এ টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার আমরা ৪৫ তম আবর্তন এ টুর্নামেন্টের আয়োজন করেছি। আশা করি, এর মাধ্যমে ইয়াকুব ভাই ও মিশু ভাইয়ের স্মৃতি অমলিন হয়ে থাকবে এবং হলের সকল শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ব ও সুন্দর সম্পর্ক বজায় থাকবে।’

উল্লেখ্য, ২০১৬ সালে আলাদা আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০তম আবর্তনের শিক্ষার্থী ও শহীদ রফিক জব্বার হলের আবাসিক ছাত্র ইয়াকুব এবং ৪৪তম আবর্তনের শিক্ষার্থী আরাফাত আক্তার মিশু। তাদের স্মৃতি হিসেবে শহীদ রফিক জব্বার হলের ৪৩তম আবর্তনের শিক্ষার্থীরা ২০১৭ সালে ‘ইয়াকুব-মিশু স্মৃতি শর্টপিচ ক্রিকেট টূর্ণামেন্ট’ নামে এ টুর্নামেন্টের আয়োজন শুরু করেন। এরই ধারাবাহিকতায় এবার তৃতীয় বারের মতো এ টুর্নামেন্টের আয়োজন করা হল। আগামী ৫ ই এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

‘হিরো আলমই ভালো ছিল’
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রায় চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
৬ বছর পর দিল্লি-গুয়াংজু সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গর্ভে থাকতেই ৪ শিশু বিক্রির অভিযোগ, নেপথ্যে দালাল চক্র
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের সঙ্গে গোপনে যোগাযোগ করে আ.লীগ এই মিছিল করার সাহস …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের কোনো রকমের সংকট নেই : কৃষিমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9