প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল কাল

০৩ এপ্রিল ২০১৯, ০৭:১৫ PM
বুধবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ।

বুধবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ। © সংগৃহীত

বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। দুটি টুর্নামেন্টের ফাইনাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুর ১টায় বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে মুখোমুখি হবে নীলফামারীর দক্ষিণ কানিয়ালখাতা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সিলেটের হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পরবর্তী ম্যাচে বিকেল সাড়ে ৩টায় বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে মুখোমুখি হবে লালমনিরহাটের টেপুরগাড়ি বিকে সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ময়মনসিংহের পাঁচরুখী সরকারী প্রাথমিক বিদ্যালয়।

বুধবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে ফাইনাল নিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম আল হোসেন, মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির, অতিরিক্ত সচিব (প্রশাসন) গোলাম মো. হাসিবুল আলম, অতিরিক্ত সচিব মো. বদরুল হাসান বাবুল ও বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ এ সময় উপস্থিত ছিলেন।

বিকেলে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী
  • ১২ জুন ২০২৬
রেল ও মেট্রোরেলে প্রবীণরা পাচ্ছেন যে সুবিধা
  • ১২ জুন ২০২৬
এক ম্যাচে ৩ লাল কার্ড, এবারের বিশ্বকাপে কার্যকর হচ্ছে যেসব …
  • ১২ জুন ২০২৬
বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ১২ জুন ২০২৬
বিশ্বকাপ শুরুর দিনেই স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিলেন …
  • ১২ জুন ২০২৬
জন্মদিনে আনচেলত্তিকে চমকে দিল ব্রাজিল
  • ১২ জুন ২০২৬
×