স্বাধীনতা দিবস উপলক্ষে হ্যান্ডবল ও ফুটবল টুর্নামেন্টে বিজীয়দের পুরস্কৃত

২৫ মার্চ ২০১৯, ০৬:৩১ PM
বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেয়ার সময়

বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেয়ার সময় © টিডিসি ফটো

বেনাপোলে স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনব্যাপী রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন’র আয়োজনে ও পিকেএসএফ’র সহযোগিতায় ‘কিশোর-কিশোরী হ্যান্ডবল ও ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে। কিশোরী হ্যান্ডবল টুর্নামেন্ট’র ফাইনালে নবদিগন্ত প্রি ক্যাডেটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় ও কিশোর ফুটবল টুর্নামেন্ট’র ফাইনালে নবদিগন্ত প্রি ক্যাডেটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়।

সোমবার সকালে বেনাপোল ফুটবল মাঠে অনুষ্ঠিত হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনালে মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় ও ফুটবলে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় জয় লাভ করেন। খেলা শেষে শার্শা উপজেলার মাধ্যমিক অফিসার হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিতে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন উপজেলার নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল।

এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমীর কোচ সাব্বির আহম্মেদ পলাশ, আমরা বেনাপোলের বাসিন্দার সভাপতি ও স্বাধীন গণ পাঠাগারের পরিচালক মহাসিন হোসেন হৃদয়, মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসিনারা বেগম, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলফিকার আলী, নবদিগন্ত প্রি ক্যাডেট এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক আবু তালহা ও তালশারী মডেল স্কুলের প্রধান শিক্ষক শফিউর রহমান প্রমুখ।

রোববার বেনাপোল ফুটবল মাঠে কিশোর-কিশোরী হ্যান্ডবল ও ফুটবল টুর্নামেন্ট’র ফাইনালে ওঠার পথে সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়, নবদিগন্ত প্রি ক্যাডেট এন্ড হাইস্কুল, তালশারী মডেল স্কুল ও সানরাইজ পাবলিক স্কুল অংশগ্রহণ করে।

কিশোরী হ্যান্ডবল টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছেন মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের মুন্নী খাতুন ও সেরা গোলদাতা হয়েছেন একই বিদ্যালয়ের সুরাইয়া আক্তার। আর কিশোর ফুটবল টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের আকমল হোসেন নয়ন ও সেরা গোলদাতা হয়েছেন একই বিদ্যালয়ের রাহুল।

‘হিরো আলমই ভালো ছিল’
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রায় চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
৬ বছর পর দিল্লি-গুয়াংজু সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গর্ভে থাকতেই ৪ শিশু বিক্রির অভিযোগ, নেপথ্যে দালাল চক্র
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের সঙ্গে গোপনে যোগাযোগ করে আ.লীগ এই মিছিল করার সাহস …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের কোনো রকমের সংকট নেই : কৃষিমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9