ঢাবি ছাত্রীর সঙ্গে মোস্তাফিজের নতুন ইনিংস (ভিডিও)

২২ মার্চ ২০১৯, ০৬:৫০ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী সাদিয়া পারভীন শিমুর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজ। শুক্রবার বেলা তিনটায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামে এই বিয়ে অনুষ্ঠিত হয়। মায়ের পছন্দের পাত্রী শিমু মুস্তাফিজের আপন মেজ মামা রওনাকুল ইসলাম বাবুর মেয়ে। এবার ক্রিকেট মাঠের কাটারমাস্টার ঢাবির শিমুর সঙ্গে শুরু করলেন জীবনের নতুন ইনিংস।

পারিবারিক সূত্র থেকে জানা যায়, কালিগঞ্জের তেতুলিয়া গ্রামের হাজী আবুল কাশেম ও মাহমুদা দম্পত্তির ছোট ছেলে বিশ্বখ্যাত ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের সঙ্গে বিয়ে হয় সাদিয়া পরভীন শিমুর। শিমুর বাবা দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের রওনাকুল ইসলাম বাবু। তার এক ছেলে ও চার মেয়ের মধ্যে শিমু তৃতীয়। শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিষয় নিয়ে স্নাতক (সম্মান) ১ম বর্ষে লেখাপড়া করছেন।

বেলা পৌনে তিনটার দিকে বাবা-মা-ভাই ও বন্ধু-বান্ধবসহ ৩০/৩২ জন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে আসেন মুস্তাফিজ। শেরওয়ানী পরা থাকলেও পাগড়ি পরেননি মুস্তাফিজ। তাকে কোলে করে বিয়ের আসরে নিয়ে যেতে চাইলে তিনি কোলে উঠতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে পায়ে হেটেই বিয়ের মঞ্চে বসেন তিনি। এ সময় নওয়াপাড়া ইউনিয়নের নিকাহ্ রেজিস্টার আবুল বাশার ৫ লাখ এক টাকা দেনমোহরে মুস্তাফিজ ও সাদিয়া পরভীন শিমুর বিয়ে পড়ান।

মুস্তাফিজের স্বপ্নের রাণী শিমু ২০১৮ সালে দেবহাটার সখিপুর খান বাহাদুর আহসানউল্লাহ কলেজ থেকে এ প্লাস পেয়ে এইচএসসি পাস করেন। এর আগে ২০১৬ সালে নলতা হাইস্কুল থেকে তিনি গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করেন এসএসসি। মুস্তফিজের সেজভাই মোখলেসুর রহমান পল্টু জানান, পারিবারিকভাবে আজ আকদ হলেও আনুষ্ঠানিকতা হবে আগামী ক্রিকেট বিশ্বকাপের পর।

এ বিয়ে নিয়ে মুস্তাফিজ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বললেও তার বড় ভাই মাহফুজুর রহমান মিঠু মুস্তাফিজ-শিমু দম্পতির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

‘হিরো আলমই ভালো ছিল’
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রায় চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
৬ বছর পর দিল্লি-গুয়াংজু সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গর্ভে থাকতেই ৪ শিশু বিক্রির অভিযোগ, নেপথ্যে দালাল চক্র
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের সঙ্গে গোপনে যোগাযোগ করে আ.লীগ এই মিছিল করার সাহস …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের কোনো রকমের সংকট নেই : কৃষিমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9