ববি আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন ইংরেজি বিভাগ

১৭ মার্চ ২০১৯, ০৮:৫৯ PM
উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক বিজয়ীদের চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন

উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক বিজয়ীদের চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইংরেজি বিভাগ। রানার্স আপ হয়েছে আইন বিভাগ।  জমকালো ফাইনালের মাধ্যমে রবিবার টুর্নামেন্টের পর্দা নামলো।

রবিবার বিশ্ববিদ্যালয়ে ফুটবল মাঠে বিকাল সাড়ে ৩টায় জমকালো ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।ফাইনাল ম্যাচে ইংরেজি বিভাগ আইন বিভাগের মুখোমুখি হয়। এতে ইংরেজি বিভাগ ২-১ গোলে আইন বিভাগকে হারিয়ে দেয়। ম্যাচের প্রথমার্ধে ইংরেজি বিভাগ ২-০ গোলে এগিয়ে যায়। পরবর্তীতে দ্বিতীয়ার্ধে ইংরেজি বিভাগ একটি আত্মঘাতী গোলের শিকার হয়। ইংরেজি বিভাগের পক্ষ দুটি গোলই করেন আরিফ হোসেন।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আরিফ। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন একই বিভাগের শিক্ষার্থী মিলন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ববি উপাচার্য বলেন, আজ বঙ্গবন্ধুর জন্ম দিন। আর তিনি ছোটবেলাই খেলাপ্রিয় মানুষ ছিলেন। তাই তাকে স্মরণ করে আজকের এই দিনে এই খেলার আয়োজন করা হয়েছে। খেলাটি তাকে উৎসর্গ করা হলো।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করছেন উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক।

 

এসময় উপস্থিত ছিলেন প্রক্টর সুপ্রভাত হালদার, কলা ও মানবিক বিভাগের ডিন ড. মুহসিন উদ্দীন , বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. হাসিনুর রহমান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ প্রমুখ।

এই খেলাতে ববির প্রমিলা দলও অংশগ্রহণ করেন। যাতে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন ফিজিক্স ও এ্যাকাউন্টিং বিভাগ। ফিজিক্স দল খেলাই চ্যাম্পিয়ন হয়। 

ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা, ৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ঈদগাহের আশপাশে এক ঘণ্টায় মিলল দুই মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে জেলা প্রশাসকের উদ্যোগে এসএসসি মডেল টেস্ট অনুষ্ঠিত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবিতে জনবল নিয়োগ, আবেদন করা যাবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে অজ্ঞাতানামা ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেবরের সঙ্গে বিয়ে, কাজির ‘বেলকিবাজিতে’ বিপন্ন কন্যা!
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9